Kolkata Metro: যাত্রীদের স্বস্তি দিয়ে এখনই বাড়ছে না মেট্রো রেলের ভাড়া, নিশ্চিন্তে চড়ুন শেষ মেট্রোতে

Published : Dec 10, 2024, 11:02 PM IST
Kolkata metro

সংক্ষিপ্ত

যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। 

যাত্রীদের স্বস্তি দিয়ে আপাতত বাড়ছে না মেট্রো রেলের ভাড়া। আজ থেকেই রাতের শেষ মেট্রোর ভাড়া বাড়ার কথা ছিল। নতুন ভাড়া কবে থেকে কার্যকর হবে তা পরে জানিয়ে দেবে কলকাতা মেট্রো। গত সপ্তাহেই মেট্রো রেলের ভাড়া বাড়ান হতে পারে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। হাতেগোনা যাত্রী নিয়ে যাতায়াত করে মেট্রো রেল। আর সেই কারণে লোকসানও হচ্ছে। রাতের শেষ মেট্রো তুলে না দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখেই শেষ মেট্রোর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। রাত ১০টা ৪০ মিনিটে প্রান্তিক স্টেশন থেকে যে শেষ মেট্রো ছাড়বে তার যাত্রীদেরই শুধুমাত্র গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা। অর্থাৎ ন্যায্য ভাড়ার সঙ্গে আরও ১০ টাকা দিতে হবে। আজ, ১০ ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে মেট্রো কর্তৃপক্ষ।

কবি সুভাষ এবং দমদম থেকে রাতের যে শেষ মেট্রো ছাড়ে তার ভাড়া দিনের বাকি সময়ের মেট্রোর মতো একই ছিল। কিন্তু আগামী ১০ ডিসেম্বর থেকে তার ভাড়া ১০ টাকা বাড়ানো হবে। স্টেশন ভিত্তিতে প্রতি ক্ষেত্রেই ভাড়া বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়াতে ১০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। ১৫, ২০ এবং ২৫ টাকার ভাড়ার ক্ষেত্রে বাড়ার কথা ছিল টিকিটের মূল্য। কিন্তু আপাতত যাত্রীদের স্বস্তি দিয়ে বাড়ান হচ্ছে না ভাড়া। মেট্রো রেল সূত্রের খবর রাতের শেষ মেট্রোতে আপ ও ডাউন লাইনে দুটি মেট্রো মিলেয় ৬০০ জন যাত্রী গড়ে যাতায়াত করে। তাই যথেষ্ট আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে মেট্রো রেলের বেসরকারীকরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন যেসব রুট চালু হয়েছে সেখানেও ভরসা গুটিকয়েক রেল কর্মী। যাদের মধ্য়ে অধিকাংশই চুক্তিভিক্তিক কর্মী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

এখনও পর্যন্ত গ্রেফতার ২, তারাতলার গোডাউন ভেঙে পড়ার ঘটনার তদন্তে সিট গঠন
Taratala building collapse Kolkata: তারাতলা কাণ্ডে গ্রেফতার তিন! ত্রুটিপূর্ণ প্ল্যানেই দেওয়া হয়েছিল অনুমোদন?