MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?

DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?

DA Hike News: সরকার যদি ২৫% ডিএ বাড়ায়, তাহলে বেতনে কতটা প্রভাব পড়বে? সেই হিসেব করছেন সরকারি কর্মীরা। কিন্তু কাহানি মে টুইস্ট হ্যায়। বকেয়ার ২৫ শতাংশ মেটানোর জন্য রাজ্যের চাই প্রায় ১০,৪০০ কোটি। বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 08 2026, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : Asianet News

হাতে বেশি সময় নেই। ৩১ মার্চ অবধি সময় রয়েছে রাজ্য সরকারের হাতে। তার মধ্যে বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত সরকারি কর্মীরা (Government Employees) হাতে বকেয়া পাওয়ার অপেক্ষায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
Image Credit : Getty

সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে কবে সরকারি কর্মচারীদের বকেয়া DA-র (Dearness Allowance) ২৫ শতাংশ মেটাবে রাজ্য? হিসেব বলছে, বকেয়ার ২৫ শতাংশ মেটানোর জন্য রাজ্যের চাই প্রায় ১০,৪০০ কোটি টাকা। এই টাকা কীভাবে জোগাড় হবে? চিন্তায় নবান্ন।

Related Articles

Related image1
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Related image2
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন
311
Image Credit : Asianet News

ডিএ ইস্যুতে ফের জট?

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের রায়, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে Government Of West Bengal)।

411
Image Credit : Asianet News

মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র ২৫% ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। 

511
Image Credit : Asianet News

আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। বাকি বকেয়া ডিএ কোন পথে মেটানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে গড়ে দেওয়া হয়েছে কমিটি।

611
Image Credit : stockPhoto

বকেয়া ডিএ সংক্রান্ত রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই ৫ সদস্যের কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে।’

711
Image Credit : stockPhoto

ডিএ বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করে সমস্ত সমস্যা দূর করতে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি ৫ সদস্যের বিশেষ কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

811
Image Credit : Getty

কীভাবে রাজ্য ডিএ মেটাবে, এই নিয়ে যেমন চর্চা চলছে ঠিক তেমনই সুপ্রিম কোর্টের কাছে এই রায় পুনর্বিবেচনার কোনও সুযোগ আছে কি না সেই নিয়েও জোর চর্চা। রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন করার কী কোনো জায়গা রয়েছে? সেই বিষয় নিয়েও আলোচনা চলছে।

911
Image Credit : stockPhoto

ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে একাধিক ঘোষণা করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি সহ বিভিন্ন জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে একধাক্কায় খরচ বেড়েছে ২২,৭০০ কোটি টাকা। যা ১ এপ্রিল থেকে লাগু হবে। তাহলে কী সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে নতুন করে ঋণ নিতে হবে? নাকি প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প থাকবে বন্ধ? চর্চা চলছে।

1011
Image Credit : stockPhoto

যে ডিএ মামলার রায় সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তা পঞ্চম পে কমিশনের আওতায়। অভিযোগ ছিল, সেই সময়ে রাজ্য সরকারি কর্মচারীদের ৩৮ % ডিএ সরকার প্রদান করেনি।

1111
Image Credit : Asianet News

সেই বকেয়ার পরিমাণই দাঁড়িয়েছে ৪৩ হাজার কোটি। এবার সরকার সেই বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে নাকি ফের একবার সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়বে সেটাই দেখার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Election Result 2026: "কেন হেরে গেলাম?" কোর্টে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব! অনেক পরাজিত প্রার্থীই পালাচ্ছেন
Recommended image2
Neelam Meena News: মনোজ আগরওয়ালের উত্তরসূরি নিয়োগ, নীলম মীনার হাতে রাজ্যের নতুন সিইও-র দায়িত্ব
Recommended image3
Tuesday Bank Closed: কাল বন্ধ থাকবে সব ব্যাঙ্ক? মঙ্গলবারের ছুটি নিয়ে নোটিশ RBI-এর
Recommended image4
Now Playing
Abhishek Banerjee House: তীব্র চাঞ্চল্য! হঠাৎ অভিষেকের বাড়িতে পুলিশ, কী কী বের করে নিয়ে গেল?
Recommended image5
Yuva Shakti: যুবশক্তি প্রকল্পের পোর্টাল চালু, দেখুন লিঙ্ক, ৩০০০ টাকা কবে থেকে দেবে?
Related Stories
Recommended image1
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image2
১০ বছর ধরে চলা DA মামলায় কী ভাবে জয় পেল সরকারি কর্মীরা? ছবিতে দেখুন মামলার টাইমলাইন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved