Kolkata Metro News: একে সপ্তাহান্ত। তার উপর আজ মহরম। ফলে কলকাতা মেট্রোয় পরিষেবায় রয়েছে অনেক কাঁটছাট। বাড়ি থেকে গন্তব্যে বেরনোর আগে একনজরে দেখে নিন আজকের মেট্রোর সময়সূচি। বিশদ তথ্যের জন্য চোখ রাখুন ফটো গ্যালারিতে।।
শুক্রবার মহরমের সরকারি ছুটি উপলক্ষে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। ছুটির দিনে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম থাকার কথা মাথায় রেখে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ট্রেন পরিষেবা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীদের সুবিধার্থে প্রতিটি লাইনেই প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।
25
কোন কোন লাইনে মেট্রোসূচিতে বদল?
এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইন (দক্ষিণেশ্বর - কবি সুভাষ): সাধারণ কাজের দিনে এই রুটে ২৬০টি ট্রেন চলাচল করলেও, শুক্রবার তা কমিয়ে ২১৬টি করা হচ্ছে। ফলে আজ সারাদিনে এই রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ২১৬টি মেট্রো চলবে।
35
গ্রিন লাইন মেট্রো পরিষেবা
গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই লাইনে স্বাভাবিক দিনে চলা ২২৮টি ট্রেনের পরিবর্তে এদিন আপ ও ডাউন মিলিয়ে ১৮৬টি পরিষেবা মিলবে। ফলে বাড়ি থেকে গন্তব্যে বেরনোর আগে নজর রাখুন আজকের মেট্রো পরিষেবার সময়সূচিতে।
ইয়েলো লাইন হলো নোয়াপাড়া - জয় হিন্দ বিমানবন্দর। এই রুটে দৈনিক ১২০টি ট্রেনের বদলে এই রুটে শুক্রবার ৯২টি ট্রেন চালানো হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে মেট্রোরেল। এর পাশাপাশি, ‘জয় হিন্দ বিমানবন্দর’ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি যাতায়াতকারী ডিরেক্ট সার্ভিসের সংখ্যাও ৭টি থেকে কমিয়ে মাত্র ৪টি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
55
কোন রুটে স্বাভাবিক থাকবে পরিষেবা?
এই বিষয়ে মেট্রো রেলের তরফে স্পষ্ট করা হয়েছে যে, শহরের বাকি দুটি রুট অর্থাৎ পার্পল লাইন (জোকা - মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ - হেমন্ত মুখোপাধ্যায়) ট্রেন চলাচলের সময়সূচিতে কোনও রকম পরিবর্তন করা হচ্ছে না। এই দুই লাইনে পরিষেবা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।