জৈষ্ঠ্য মাস শেষ হয়েছ আজ। কাল থেকেই আষাঢ়় মাসের শুরু। কিন্তু এখনও সেভাবে বর্ষার দেখা নেই পশ্চিমবঙ্গে। চৈত্র-বৈশাখের দাবদাহ পেরিয়ে এখন জ্যৈষ্ঠের অসহ্য গুমোট গরমে রীতিমতো অস্থির গোটা রাজ্য। বর্ষার অপেক্ষায় দিন গুনছেন লক্ষ লক্ষ মানুষ।
210
আপাতত অস্বস্তি বজায় থাকবে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত অস্বস্তি কাটবে না। আজ, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে সমায়িক স্বস্তি পাওয়া যাবে। আরও কয়েকদিন বঙ্গবাসীকে বিশেষ করে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অস্বস্তি ভোগ করতে হবে।
310
অস্বস্তির কারণ
ইতিমধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে রাজ্য। ৮ জুন উত্তরবঙ্গে আর ১২ জুন দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে পৌঁছেছে। কিন্তু মৌসুমি বায়ুর গতি বেশ মন্থর। আর সেই কারণে এখনও রাজ্য জুড়ে পুরোপুরি সক্রিয় হয়নি। আরও কয়েক দিন সময় লাগবে।
আবহাওয়াবীদদের মতে আগামী ২০-২১ জুন নাগাদ রাজ্যে বিশেষ করে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাতে কিছুটা হলেও এই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে। উত্তরবঙ্গে সেই সময় বর্ষার বৃষ্টি হবে।
510
আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সতর্কতা যে জেলায় — উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ। বাইরে বেরোলে সাবধান থাকুন।
610
মাঝারি বৃষ্টির সম্ভাবনা
পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরেও আজ হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টি নামতে পারে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস। শুধু বৃষ্টি নয় — কিছু কিছু জেলায় আজ দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
710
কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়া
সকাল থেকে রোদঝলমলে আকাশ হলেও বেলা বাড়তেই তিলোত্তমার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে। ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই মিলতে পারে কলকাতাবাসীর।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। বুধবার থেকে কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
810
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ থাকবে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ থাকবে।
910
তাপমাত্রা কি কমবে?
আজকের বৃষ্টির জেরে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রার পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। তবে স্থায়ী স্বস্তির জন্য অপেক্ষা করতে হবে বর্ষা আসা পর্যন্ত।
1010
বর্ষা কবে আসবে?
এই মুহূর্তে ঝড়বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও রাজ্যবাসীর আসল প্রতীক্ষা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনে। আপাতত সেই ব্যাপারে এখনও পর্যন্ত তেমন আশার কথা শোনায়নি হাওয়া অফিস। তাই আরও অপেক্ষা করতে হবে।