Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিলে অ্যাকাউন্টে দুইবার ঢুকবে টাকা! রইল বিরাট আপডেট

Published : Apr 11, 2026, 09:56 AM IST

Lakshmir Bhandar Scheme News: পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বড় বদল। এপ্রিল মাস থেকে বদলাচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢোকার নিয়ম। এই মাসের টাকা কবে ঢুকবে গ্রাহকদের অ্যাকাউন্টে? রইল বিশাল আপডেট।। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বড় ঘোষণা

রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ আর তরজা। এই আবহে রাজ্য সরকারের বিভিন্ন ভাতা বা প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সামনে এলো নতুন তথ্য। 

26
এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা মিলবে?

রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আগে এই প্রকল্পে সাধারণ শ্রেণিরা মহিলারা পেতেন ৫০০ টাকা ও তপশিলি জাতির মহিলারা পেতেন ১০০০ টাকা। পরে এই প্রকল্পের টাকা বাড়িয়ে সাধারণ শ্রেণির মহিলাদের দেওয়া হতো ১০০০ টাকা ও সংরক্ষিত শ্রেণির মহিলাদের দেওয়া হতো ১২০০ টাকা। 

36
ভোটের আগেই বাড়ল ভাতার পরিমাণ

নবান্ন সূত্রে খবর, ছাব্বিশের বিধানসভার আগে রাজ্য সরকারের এই প্রকল্পে পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণির মা-বোন ও গৃহবধূদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে এই প্রকল্পে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সাধারণ মহিলাদের দেওয়া হচ্ছে ১৫০০ টাকা ও সংরক্ষিত শ্রেণির মহিলাদের দেওয়া হচ্ছে ১৭০০ টাকা করে। 

46
চলতি মাসে কত টাকা ঢুকছে অ্যাকাউন্টে

চলতি এপ্রিল মাসের শুরুতেই অনেকেরই অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ঢুকেছে। আবার মার্চ মাসের শেষে অনেকেই ১২০০ টাকা করে পেয়েছেন। ফলে টাকার পরিমাণ নিয়ে অনেকের মনেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এপ্রিলে কেন ৫০০ টাকা করে ঢুকল?

56
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী বলছে নবান্ন?

এই বিষয়ে নবান্ন সূত্রে খবর, অনেকেই গত বছর ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিলাপ করে আবেদন জানিয়েছিলেন। সেই সময় আবেদন জানানো হলেও গ্রাহকরা গত বছর কোনও টাকা পাননি। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৫০০ ও ১৭০০ টাকা করে দেওয়া হয়। 

66
এই মাসে কত টাকা মিলবে?

মনে করা হচ্ছে, চলতি এপ্রিল মাসে ৫০০ টাকা করে পেলেও নতুন গ্রাহকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের  টাকাও আন্ডার প্রসেসিং-এ রয়েছে। ফলে এপ্রিলের শুরুতে যে ৫০০ টাকা ও মার্চের শেষে যে ১২০০ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সেটি ২০২৫ সালের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের টাকা কীনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নবান্ন সূত্রে খবর, প্রযুক্তিগত ত্রুটির জেরে লক্ষ্মীর ভাণ্ডারে কিছু সমস্যা তৈরি হয়েছে। বাকি টাকাও খুব শীঘ্রই গ্রাহকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। 

Read more Photos on
click me!

Recommended Stories