Weather update: ফাল্গুন আর চৈত্র মাস - মোটের ওপর ঝড়বৃষ্টি আর ঠান্ডা গরমের টানাপোড়েনেই কেটে গিয়েছে। তেমন অতিষ্ট গরম ছিল না গোটা রাজ্যে। কিন্তু এবার থেকে গরমে অতিষ্ট হতে হবে রাজ্যবাসীকে।
ফাল্গুন আর চৈত্র মাস - মোটের ওপর ঝড়বৃষ্টি আর ঠান্ডা গরমের টানাপোড়েনেই কেটে গিয়েছে। তেমন অতিষ্ট গরম ছিল না গোটা রাজ্যে। কিন্তু এবার থেকে গরমে অতিষ্ট হতে হবে রাজ্যবাসীকে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
210
গরম বাড়়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩-৪ দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস।
310
কেমন থাকবে পয়লা বৈশাখ?
আলিপুর হাওয়া অফিসের যা পূর্বাভফাস তাতে মোটের ওপর গরমে গরমে কাটাতে হবে পয়লা বৈশাখ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা শুক্রবার থেকেই বাড়বে। আর উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার , আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। গত কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। পাশাপাশি ৫-৭ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
510
আজ বৃষ্টির সম্ভাবনা
আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারজেরে সাময়িক ঠান্ডা আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকেই গরমে অতিষ্ট হতে হবে সংশ্লিষ্ট জেলার মানুষদের।
610
সোম থেকে বুধবারে আবহাওয়া
কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুক্রবার থেকেই ঠান্ডার আমেজ উধাও হবে। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে পারে। পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি।
710
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। পয়লা বৈশাখ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৬ ডিগ্রির আশাপাশে। পয়লা বৈশাখে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
810
অস্বস্তিরক পয়লা বৈশাখ
শুধু কলকাতা নয়, পয়লা বৈশাখে গোটা দক্ষিণবঙ্গেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সব জেলারই তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক নিয়মেই বেশি বাড়়বে।
910
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে দুর্যোগের রেশ থাকবে আগামী সপ্তাহেও। শুক্র থেকে রবিবার পর্যন্ত পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
1010
উত্তরবঙ্গে সোমবারের আবহাওয়া
সোমবার থেকে ঝড়বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।