Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ

Published : Sep 21, 2026, 04:46 PM IST

Mamata Banerjee: প্রতীক খুঁইয়ে আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে মমতার তৃণমূল শিবিরের। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অধিকার নিয়ে কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের

দলের নাম এবং প্রতিকার ছাড়া হলেও কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশকে গুরুত্ব না দিয়ে সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, দলের তহবিলের অধিকার আপাতত মমতা তৃণমূলের কাছেই থাকবে। অর্থাৎ অ্যাকাউন্টগুলো ব্যবহারের পুরনো নির্দেশই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

25
দলের তহবিল থেকে টাকা খরচের অধিকার কার হাতে থাকবে?

অবিভক্ত তৃণমূলের অ্যাকাউন্টের মামলায় সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর পর্যবেক্ষণে বলেন, আসন্ন দুই বিধানসভা উপনির্বাচনের জন্য নাম ও প্রতীক নিয়ে কমিশন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে‌। চূড়ান্ত কোনও নির্দেশ দেয়নি। তাই কমিশনের এই অন্তর্বর্তী নির্দেশের পর আদালত আপাতত আগের সিদ্ধান্তই বহাল রাখছে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত দলের তহবিল বা অ্যাকাউন্ট থেকেই টাকা খরচের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে।

35
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী বলল আদালত?

সোমবার মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সওয়ালে বলেন, এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম এবং জোড়া ফুল প্রতীক কোনও শিবিরই ব্যবহার করতে পারবে না। এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলাটি গ্রহণযোগ্য নয়। এই মামলাটি করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু কমিশনের নির্দেশে এখন এই নামে কোনও রাজনৈতিক দল নেই।

45
বহাল আদালতের আগের নির্দেশ

ওই দলের নাম ও প্রতীক কমিশন আপাতত ফ্রিজ করে দিয়েছে। তাই আদালত এখন এ ব্যাপারে হস্তক্ষেপ করলে ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে কমিশন তৃণমূল নিয়ে কোনও একটি শিবিরের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে কী হবে? রাজ্যের এই বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য্য জানান, যেহেতু নির্বাচন কমিশন আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, তাই আদালত আগের নির্দেশই বহাল রাখছে।

55
মামলার পরবর্তী শুনানি কবে?

রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয় পুলিশ। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। গত ৯ জুলাই এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নির্দেশ দেন, আপাতত ওই তিন ব্যাংক একাউন্টের উপর কালীঘাট তৃণমূলের অধিকার থাকবে। ওই অ্যাকাউন্টগুলো থেকে খরচের উপর নজরদারি রাখার জন্য আদালত স্পেশাল অফিসার হিসেবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করে। বড় অংকের টাকা খরচ করার ক্ষেত্রে স্পেশাল অফিসারের অনুমতি নিতে হবে বলে ও জানাই আদালত। আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ বলব পথ থাকবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Read more Photos on
click me!

Recommended Stories