Mamata Banerjee: "বলাইবাবু, আমি কিন্তু সব জানি...." ফুঁসে উঠলেন মমতা, কালীঘাটের ঘটনা নিয়ে সরব তৃণমূল নেত্রী

Published : Nov 07, 2026, 03:48 PM IST
Mamata Banerjee: "বলাইবাবু, আমি কিন্তু সব জানি...." ফুঁসে উঠলেন মমতা, কালীঘাটের ঘটনা নিয়ে সরব তৃণমূল নেত্রী

সংক্ষিপ্ত

Mamata Banerjee: কালীঘাটের ঘটনা নিয়ে এবার সরব তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার রাতে, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দফায় দফায় সংঘর্ষ বাঁধে বিজেপি এবং তৃণমূলের মধ্যে।

Mamata Banerjee: কালীঘাটের ঘটনা নিয়ে এবার সরব তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার রাতে, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দফায় দফায় সংঘর্ষ বাঁধে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তারপর শনিবার দুপুরে, অভিষেকের বাড়িতে উপস্থিত হন মমতা। সেখানে এসেই তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন। পাশাপাশি এই হামলার ঘটনা নিয়ে কালীঘাট থানার ওসি-কে জনরোষের কথা মনে করিয়ে দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

"বলাইবাবু, আমি কিন্তু সব জানি...." ফুঁসে উঠলেন মমতা

তিনি জানালেন, “কালীঘাট থানার ওসি-কে অভিষেক যখন সবটা বলে, তখন উনি যথেষ্ট খারাপ ব্যবহার করেন। ওরা ভাবে যে, ওরা ভগবান! আমার কারও সঙ্গে কোনও সমস্যা নেই। কিন্তু নিরপেক্ষতা বজায় রাখুন। সরকারকে অবশ্যই সমর্থন করবেন। আমি এটা জানি, সরকারের অধীনে পুলিশ ঠিক কীভাবে কাজ করে। তবে সীমা ছাড়িয়ে গেলে মনে রাখবেন, কিছু তো ফারাক হবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াব। আর কয়েকটা থানা যা করে বেড়াচ্ছে! এখানে এবার নতুন একজনকে আনা হয়েছে। বলাইবাবু, আমি কিন্তু সব জানি.... আপনার কী ক্ষমতা এবং কতটা প্রোমোশন পাবেন! আপনি পান। আপনার পরিবার ভালো থাকুক। আপনাকে জানাই শুভ দীপাবলি। কিন্তু মনে রাখবেন, জনরোষের যদি বিস্ফোরণ ঘটে, তাহলে!"

কালীঘাটের ঘটনা নিয়ে সরব তৃণমূল নেত্রী

এরপরেই মমতা যোগ করেন, “আমার শরীরে বুলডোজ়ার চালাও। গণতন্ত্র নেই? নিজেরাই বলছেন গণতন্ত্র বাঁচাও! এমনকি, পুজোগুলি শান্তিতে করতে দিচ্ছেন না!" প্রসঙ্গত, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের লাগাতার বচসা চলতে থাকে শুক্রবার রাতে। কার্যত, দফায় দফায় স‌ংঘর্ষ হয়, সঙ্গে ধস্তাধস্তিও চলতে থাকে দুই পক্ষের মধ্যে। ইট ছোঁড়াছুঁড়িও হয় এবং মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের কার্যালয়ও ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: মোদীর দেখানো পথেই দিওয়ালি উদযাপন, আলোর উৎসবে সীমান্তে BSF-দের সঙ্গে কাটাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: স্বচ্ছতার সঙ্গে ২৭৫৫৬ কর্মী নিয়োগ হবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী