
Mamata Banerjee News: তপসিয়ায় মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ। জানা গিয়েছে, পুলিশের নির্দেশ- এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। এই ভবনে কোনও রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
কয়েকদিন ধরেই তপসিয়ার নির্মীয়মাণ তৃণমূল ভবনে বিভিন্ন দলীয় বৈঠক চলছিল। সূত্রের দাবি, সোশাল মিডিয়ায় সেই নিয়ে প্রচারও চলছিল। এর মধ্য়েই এই বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। তাদের তরফে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। এরপর শুক্রবার রাতেই শুরু হয় তৎপরতা। ঘটনাস্থলে যায় পুলিশের টিম, সিল করে দেওয়া হয় নির্মীয়মাণ ভবন এমনকী গেটের সামনের রাস্তায় গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। বর্তমানে মেট্রোপলিটনের অফিসে বসে ঋতব্রত শিবির। অন্যদিকে তপসিয়ায় পুরনো অফিস ব্যবহার করে কালীঘাট শিবির।
তপসিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের পার্টি অফিস সিল করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই জায়গায় শুধুমাত্র নির্মাণকাজ করা যাবে। কোনও বৈঠক বা দলীয় কাজকর্ম করা যাবে না বলে নির্দেশ। জানা যাচ্ছে, এই পার্টি অফিস নিয়ে কলকাতা পুরসভার তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে পদক্ষেপ করে পুলিশ।
রাতেই অফিসটি সিল করে দেওয়া হয়। পাশাপাশি অফিসের প্রবেশপথে গার্ডরেল বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে গেট। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, আপাতত ওই জায়গায় নির্মাণকাজ ছাড়া অন্য কোনও রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। তপসিয়ার এই তৃণমূলের পার্টি অফিস ঘিরে পুলিশের পদক্ষেপে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া স্পিকারের স্বীকৃতি শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ। একইসঙ্গে চিফ হুইপ হিসেবে বিধায়ক আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় এই রায়ের পর তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী শ্রীসর্ণ বন্দ্যোপাধ্যায় জানান, হাইকোর্ট শোভনদেবের আবেদন মঞ্জুর করেছে।
তিনি বলেন, "আদালত আজ স্পিকারের সেই নির্দেশ বাতিল করেছে, যেখানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে চিফ হুইপ হিসেবে নিয়োগ করেছিলেন। আগামী ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে স্পিকারকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মূলত শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছিল। তাঁর সেই আবেদনই আজ আদালত মঞ্জুর করেছে... আমি আশা করব, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার তাঁর বন্ধু ও আইনজীবী আখরুজ্জামানের থেকে ভালো পরামর্শ নেবেন, যাঁর নাম আমি এখনও পর্যন্ত কোনও আইনি জার্নালে দেখিনি..."
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।