'উনি উৎপাত করছেন!' মমতার মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিলীপের, কড়া বার্তা শুভেন্দুর

Published : Oct 13, 2026, 04:33 PM IST
Mamata Banerjee viral rhymes videomamata banerjee rally kolkata suvendu adhikari dilip ghosh strong message

সংক্ষিপ্ত

কলকাতার রাজপথে মমতা ব্যানার্জির মিছিল। দিল্লি রওনা হওয়ার আগে কী কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? রাজ্য রাজনীতির এই খবরের সব আপডেট জানুন এক ক্লিকে।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। এবার কি উত্তাল হবে কলকাতা? কারণ ইতিমধ্যেই জ্ঞানেশ কুমার ইস্যুতে কলকাতায় মিছিল করার তোড়জোড় শুরু করেছে মমতা-পন্থী তৃণমূল কংগ্রেস। কিন্তু দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কলকাতায় পুজোর আগে কোনও রকম অশান্তি বরদাস্ত করবেন না। দিলীপ ঘোষ তুলনা করেছেন উৎপাতের সঙ্গে।

মমতার মিছিল

জ্ঞানেশ কুমার ইস্যুতে আজ, মঙ্গলবার কলকাতায় মিছিল করতে চায় মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর অনুগামীরা। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস। মিছিল শুরুও হয়। কিন্তু মিছিল কিছুদূরে যাওয়ার পরে মিছিল আটকে দেয় কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানান হয় মিছিলেন কোনও অনুমতি নেই। এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার কথা থাকলেও মিছিলে তাঁকে দেখা যায়নি। তাঁর অনুগামী কুণাল ঘোষ বলেন, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ কর্মীও। তাদের মিছিল আটকে দিয়ে আচক করা হয়েছে বলেও জানিয়েছেন কুণাল। তিনি আরও বলেন, তাদের আন্দোলন সফল। দিল্লি ভয় পেয়েছে।

কলকাতা পুলিশের বার্তা

কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বলেন, 'মিছিল নিয়ে কোনও তথ্য নেই। সমাজমাধ্যমের পোস্ট দেখে কোনও কিছুই বলা যায় না।' তিনি আরও জানিয়েছিলেন কলকাতা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মিছিল নিয়ে শুভেন্দু-দিলীপের প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'মিছিল না করাই উচিৎ। ওঁকে আমি পরামর্শ দেব। অনুরোধ করব। উনি বয়সে বড়। এইগুলি না করাই ভাল। আর রাজাবাজার থেকে পার্ক সার্কাস কেন বেছে নিয়েছেন? আমি পুলিশকে বলবো যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে।' রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, মমতার এই মিছিলকে আবার উৎপাতের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, 'দুর্গা পুজোর সময় মিছিল করুন। লোকে ভাল শিক্ষা দেবে। মানুষ এখন দুর্গা পুজো করতে ব্যাস্ত হয়ে গিয়েছে। নবরাত্রি চলছে। দুর্গা পুজোর উদ্বোধন চলছে। আর উনি উৎপাত করছেন। এটাই ওঁর রাজনীতি।'

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2026: যন্ত্র-চালিত সভ্যতা থেকে বাংলার নদী এবং প্রকৃতির মেলবন্ধন, দুর্গাপুজোর থিম তাক লাগাচ্ছে উত্তর থেকে দক্ষিণে
Kolkata Durga Puja: পুজো আসছে! আলপনা আর রঙে সেজে উঠছে কলকাতার ফ্লাইওভার