Mamata Banerjee: 'আমাকে লাথি মেরেছে, জোর করে হারিয়েছে', বিস্ফোরক দাবি মমতার

Published : May 04, 2026, 08:35 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata Banerjee: শেষ পর্যন্ত বাঘের মতো লড়াই করার বার্তা দিয়েও অস্তাচলে তৃণমূল। রেগেমেগে কমিশন ও বিজেপিকে তোপ দেগে শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্র ছাড়লেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mamata Banerjee: বাঘের মতো লড়াই করেও শেষ পর্যন্ত বাংলার মসনদ ধরে রাখতে পারলেন না ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে রয়েছেন ৫৬৩ ভোটে। শুভেন্দু এগিয়ে ২৯৫৬ ভোটে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন। যুযুধান দুই প্রার্থীর মধ্যে সোমবার সকাল থেকে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। এদিন বিকেলের পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে যান রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে বিজেপির ও কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

 

 

কী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ''১০০টা সিট লুঠ করে নিয়েছে বিজেপি।'' এমনকি তিনি আরও অভিযোগ করে জানান যে, তৃণমূলের এজেন্টদের মারধর করা হয়েছে। তাকেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

 

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে কমল ফুটলো! রাজ্যে বিজেপির বিপুল ভোটে জয়ের পরই রাজ্যবাসী ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।

জনসাধারণ বিজেপিকে এক অভূতপূর্ব জনরায় প্রদান করেছেন; আমি তাঁদের এই আশ্বাস দিচ্ছি যে, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল সম্ভাব্য সবকিছুই করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব, যা সমাজের সর্বস্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখান

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election: মুসলিম ভোট কি পেলই না তৃণমূল? ৬ জেলায় মমতার ভোটব্যাঙ্কে ধস নামাল বিজেপি
Bengal Election Result: অভিষেককে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ, মমতা ও শুভেন্দুর ফোন নিতে বলল কমিশন