PM Modi: মোদীর নিরাপত্তায় ড্রোনের বদলে ৩০০০ পুলিশ, কলকাতা পুলিশ তৈরি করেছে নিরাপত্তা বলয়

Published : Mar 14, 2026, 12:45 PM IST

Modi's Security: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফর ঘিরে কড়া নিরাপত্তা কলকাতায়। ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন। তৈরি হয়েছে নিরাপত্তা বলয়। ড্রোনের ব্যবহার করবে না কলকাতা পুলিশ। 

PREV
110
ব্রিগেডে মোদীর সভায় কড়া নিরাপত্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় কড়়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। সকাল থেকেই মাঠে মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুশিল। উর্দিধারীদেরও রবরবা গোটা ব্রিগেড জুড়ে।

210
মিছিল শুরু

ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে মিছিল। সকাল থেকেই নিরাপত্তার ঘোরাটোপে গোটা রাজ্য। শহরের একাধিক রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মোদীর নিরাপত্তার কথায় মাথায় রেখে ঢেলে সাজান হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ব্রিগেড ও ময়দান সংলগ্ন এলাকার নিরাপত্তায়।

310
মোদীর নিরাপত্তার দায়িত্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমকুমার। শনিবার অসম থেকে বিশেষ বিমানে কলকাতা বিমান বন্দরে নামবেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই হেলিকপ্টারে চেপে মোদী আসবেন রেসকোর্টের মাঠে। সেখান থেকে গাড়়িতে চড়ে মোদী পৌঁছাবেন ব্রিগেডের সভাস্থলে।

410
মোদীর নিরাপত্তায় পুলিশ

লালবাজার সূত্রের খবর, মোদীর সফরে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ৩০০০ পুলিশ। নিরাপত্তা ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন।

510
নিরাপত্তা বলয়

কলকাতা পুলিশ সূত্রের খবর মোদীর নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীকে ঘিরে একটি বলয় তৈরি করা হবে। প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব থাকবে সেক্টরের হাতে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি হবে একটি জোন। সেই দায়িত্বে থাকবে যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক।

610
৫০টি পুলিশ পিকেট

বিজেপির পক্ষ থেকে জানান হয়েছে মোদীর সভায় প্রচুর মানুষের সমাগম হবে। হাওড়া ও শিয়ালদহ থেকে ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছে। জমায়েতের কারণে নিরাপত্তা যাবে বিঘ্নিত না হয় তার জন্য শহরের বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশ পিকেট। ৫০টি পুলিশ পিকেট কাজ করছে।

710
নজরদারি

লালবাজার সূত্রের খবর, শহরের বিভিন্ন স্থানে চেকিং-এর ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকবে মঞ্চ ও সংলগ্ন এলাকায়। পাশাপাশি একাধিক জায়গায় মোতায়েন করা হবে পুলিশ কুকুর।

810
ড্রোন নয়

মোদীর নিরাপত্তায় ড্রোনের ব্যবহার করা হবে না। কলকাতার ব্রিগেড নো ফ্লাই জোনের মধ্যে পড়ে। তাই মোদীর নিরাপত্তায় থাকবে না কোনও ড্রোন।

910
ব্যাগে কোপ

ব্রিগেডে মোদীর নিরাপত্তার কারণে বিজেপি কর্মীদের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিজেপি কর্মীসমর্থকদের ব্য়াগ রাখার জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। তবে বিজেপি কর্মীদর প্রশ্ন, কেন ব্যাগ পরীক্ষা করে ঢোকার ব্যবস্থা করা হয়নি।

1010
মোদীর সভায় ভিড়ের রেকর্ড!

রাজ্য বিজেপি নেতাদের দাবি মোদীর সভায় প্রবল ভিড় হবে। আগের রেকর্ড ভেঙে যাবে। আর সেই কারণে ৬৪ হাজার চেয়ার আর ৩৫টি বড় স্ক্রিনের ব্যবস্থা করেছে বিজেপি।

Read more Photos on
click me!

Recommended Stories