ফের রাজ্যের স্কুল-কলেজগুলিতে NCC প্রশিক্ষণ চালু হবে? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচিতে বড় দাবি শুভেন্দুর

Published : Aug 23, 2026, 09:14 PM IST
suvendu adhikari

সংক্ষিপ্ত

Suvendu on NCC: স্কুল-কলেজে ফের এনসিসি চালুর উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সঙ্গে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের ঘোষণা। তারাতলা বিপর্যয়ের জেরে গঠিত হচ্ছে ২০০ জনের অর্জুন বাহিনীও, সেপ্টেম্বর থেকেই কাজ শুরু।

পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজগুলিতে আবারও ন্যাশানাল ক্যাডেট কোর বা NCC ফের চালু করতে চায় রাজ্য সরকার । তেমনই পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচি ছিল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ফের NCC চালু করার পরিকল্পনার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

NCC নিয়ে বড় দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, 'বিগত সরকার স্কুল, কলেজ থেকে NCC তুলে দিয়েছিল। বদলে জয়হিন্দ বাহিনী শুরু করেছিল। এটা খুবই খারাপ ভাবনা। NCCতে প্রশিক্ষণ নিলে নিয়মানুবর্তিতা বাড়ে, রাষ্ট্রপ্রেম ছাত্রবস্থা থেকেই তৈরি হয়। আমি তাদের এই বিষয়ে চিঠি লিখবো। তারা আমাকে জানিয়েছে এই বিষয়ে কিছু প্রোটোকল রয়েছে। এক্ষেত্রে কলেজগুলি আবেদন করবে। ' শুভেন্দু আরও বলেন, রাজ্যের স্কুল কলেজে যাতে বেশি করে NCC-র কার্যকলাপ ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা তিনি করবেন। পুলিশ, দমকল, বাহিনী , বন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীতে অগ্নিবীরদের জন্য ২০% সংরক্ষণ রাখছে তার সরকার।

NCC

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতে সশস্ত্র বাহিনী স্কুল-কলেজগুলিতে NCC-র প্রশিক্ষণ দেয়। আগে অন্যান্য় রাজ্যের মত পশ্চিমবঙ্গের স্কুল কলেজে এই বিষয়টি চালু ছিল। কিন্তু মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে তা বন্ধ হয়ে যায়। চালু করা হয় জয়হিন্দ বাহিনী। কিন্তু তৃণমূল সরকারের পতনের পরই বিজেপি সরকার রাজ্যে ফের NCC চালু করতে উদ্যোগ নিয়েছে।

প্রসঙ্গত, এদিন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পাঁচটি প্রকল্পের সূচনা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানেই বাংলায় ৩৪০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অগ্নিবীরদের জন্য রাজ্যের পুলিশ, দমকল, বন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীতে ২০ শতাংশ সংরক্ষণেরও ঘোষণা করেন তিনি। এই নিয়ে রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান শুভেন্দু, এবং শীঘ্রই এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Yojana: সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণার টাকা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কী বললেন?
Defence: প্রতিরক্ষা শিল্পের মানচিত্রে বাংলার গুরুত্ব! শিলান্যাস করলেন রাজনাথ সিং, ছিলেন শুভেন্দু