WB New Election Commissioner: ভোটের আগেই রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ, কাকে নিয়োগ করল নবান্ন?

Published : Jun 25, 2026, 04:23 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

WB New Election Commissioner: বঙ্গে ক্ষমতার পালাবদল হতেই এতদিনে যোগ্য উত্তরসূরি খুঁজে পেলো নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ। কে হলেন রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

WB New Election Commissioner: বিধানসভা ভোটপর্ব মিটতে না মিটতেই বঙ্গে আরও এক ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরের শেষেই হতে পারে কলকাতা পুরসভার ভোট। এমনিতেই পুর বোর্ড ভেঙে দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। তারই মধ্যে এবার দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারে বসলেন নতুন সদস্য। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে আইএএস কৃষ্ণ গুপ্তকে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করল নবান্ন।

কে এই আইএএস কৃষ্ণ গুপ্ত?

নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তা। বুধবার কলকাতা গেজেটের বিশেষ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে সমবায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত কৃষ্ণা গুপ্তাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। ভারতীয় সংবিধানের ২৪৩(কে) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর প্রাসঙ্গিক ধারার ভিত্তিতেই এই নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের অবসর গ্রহণের পর ৩০ জুন, ২০২৬ থেকে কৃষ্ণা গুপ্তা দায়িত্বভার গ্রহণ করবেন। সেই দিন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষপদে আসীন হবেন। পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব থাকবে নতুন কমিশনারের কাঁধে।

রাজ্য সরকারের তরফে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর রয়েছে। প্রশাসনিক মহলে কৃষ্ণা গুপ্তার নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিকে বাংলায় আগে থেকেই পুরভোটের বাদ্যি বাজিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ভেঙে ফেলা হবে পুরবোর্ড। ডিসেম্বরের মধ্যেই কলকাতায় নতুন পুরবোর্ড গঠন করা হবে। হাওড়া পুরসভার ক্ষেত্রেও একই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অবস্থায় রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই নির্বাচন কমিশনারের হাতেই থাকে পুরসভা এবং পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব।

প্রসঙ্গত, এর আগে বাংলার রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন প্রাক্তন আমলা রাজীব সিং। তিনি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও ২০২০ সালে তিনি মুখ্যসচিব পদ থেকে অবসর গ্রহণ করলে ২০২৩ সালে তাকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। তবে এর আগে পঞ্চায়েত ভোটপরবর্তী হিংসায় তার ভূমিকা নিয়ে প্রশ্নে জড়ান রাজীব সিং। তাকে ঘিরে তৈরি হয় বিতর্ক। এরপর তাকে সরিয়ে নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন সান্ডিল্যকে দায়িত্ব দেওয়া হয়। গত বছরের মাঝামাঝিতে তার চাকরির মেয়াদ শেষ হলে এতদিন সেই পদ ফাঁকায় পড়ে ছিলো। অবশেষে রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করল নবান্ন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Weather : ভরদুপুরে আকাশ অন্ধকার, কানফাটানো বজ্রপাত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেন প্রকৃতির এই রুদ্ররূপ?
CM Suvendu on Taratala: গ্রেফতার হবেন ফিরহাদ? বিধানসভায় নথি দেখিয়ে ফিরহাদের পর্দাফাঁস করলেন মুখ্যমন্ত্রী!