এদিকে, বিধানসভায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী শুক্রবার কলকাতায় নিট (NEET) পরীক্ষার্থীদের বিক্ষোভে হিংসার ঘটনা নিয়েও সরব হন। তিনি এই ঘটনায় সংবাদমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা করেন।
শুভেন্দু দাবি করেন, "কালকের বিক্ষোভ শান্তিপূর্ণই ছিল। কিন্তু মেটিয়াব্রুজ, খিদিরপুর এবং বেলগাছিয়া থেকে কিছু দুষ্কৃতী মিছিলে ঢুকে পড়ে এবং সাংবাদিক ও পুলিশের উপর হামলা চালায়। আমরা সাংবাদিকদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি।"
তিনি আরও জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭টি মামলা রুজু হয়েছে এবং প্রায় ৭০ জন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। আফরোজ, নাহিদ, তনভীর, রাহুল এবং জামাল নামে কয়েকজনের জড়িত থাকার কথাও তিনি উল্লেখ করেন।