Pareshram Das: মাতলার চর দখল থেকে ধর্ষনে অভিযুক্ত, মুম্বই পালানোর পথে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক

Published : Nov 09, 2026, 07:37 PM IST
Asianet News Bangla

সংক্ষিপ্ত

Pareshram Das: সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) তাঁর পিছু নেয়। যোগাযোগ করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে। তার পরেই গ্রেফতার করা হয় পরেশকে।

Pareshram Das: ধর্ষন সহ নানা অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। উৎসবের সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে গ্রেফতার মমতাপন্থী তৃণমূলের ক্যানিং পশ্চিমের প্রাক্তন বিধায়ক পরেশরাম দাস। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মুম্বই পালিয়ে যাচ্ছিল বলে খবর।

কীভাবে গ্রেফতার মমতাপন্থী তৃণমূল বিধায়ক?

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে যাওয়ার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি) তাঁর পিছু নেয়। যোগাযোগ করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে। তার পরেই গ্রেফতার করা হয় পরেশকে। পুলিশ জানিয়েছে যে, এর আগে পরেশরাম সিআইডি দফতরে হাজিরা দিলেও তদন্ত এড়াতে তিনি শহর ছাড়ার চেষ্টা করছিলেন। তার আগেই ধরা পড়েছেন। তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক। গত ৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। সোমবার বিমানবন্দর থেকে আটক করার পর তাঁকে বারুইপুর জেলা পুলিশের দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিধায়ককে আদালতে হাজির করানোও হবে।

উল্লেখ্য, বিধানসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর ক্যানিং পশ্চিমের বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে মামলা হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে অভিযুক্ত তিনি। তা ছাড়া খুনের চেষ্টা, অস্ত্র আইনেও বিধায়ক পরেশ অভিযুক্ত। মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোটের মনোয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক অশান্তির ঘটনায় সিআইডি তলব করেছিল পরেশকে।

কিছু দিন আগেই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদপর্বে অসুস্থ হয়ে পড়েন। এসএসকেএমে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, এই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় জমি দখল-সহ নানা অভিযোগ রয়েছে। পাল্টা যুক্তি দিয়ে আদালতে পরেশ দাবি করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিধায়কের বিরুদ্ধে যে সব এফআইআর দায়ের হয়েছে সেগুলি ১৬ মে-র। তত দিনে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে। আর এবার গ্রেফতার হলেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Garia Crime News: ওরা গান শুনছিল... গড়িয়ার লিভ ইন কাণ্ডে অভিযুক্তার ঠাকুমার হাড়হিম অভিজ্ঞতা শেয়ার
Kali Puja 2026: বৃহস্পতিবারের মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশ, কালীপুজোয় কলকাতা পুরসভার ৩৩টি ঘাটে একাধিক ব্যবস্থা