
বৃষ্টি না হয়েও বানভাসি অবস্থা টালা এলাকার। সোমবার সকালেই বিপর্যন্ত এলাকা। সকাল ৮.৩০ টা নাগাদ রেল স্টেশনেপর কাছে রেলগেট সংলগ্ন টালা ব্রিজের ঠিক নিচেই বিকট শব্দে ফেটে যায় একটি ভূগর্ভস্থ প্রধান পাইপলাইন। তারপরই গোটা এলাকার বানভাসি অবস্থা হয়। কয়েক গ্যালন জল বেরিয়ে আসে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালা রেল ইয়ার্ডের মধ্যে যাওয়া ব্রিটিশ আমলের প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি পুরনো পাইপলাইন আচমকাই ফেটে যায়। এই পাইপলাইনের মাধ্যমে টাকা জালাধার থেকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়া হয়। ফলে সপ্তাহের প্রথম দিনই ব্যস্ত সময় গুরুত্বপূর্ণ এই জলের পাইপ ফেটে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়ে এলাকার মানুষ। যার জেরে শহরের একটি বড় একটা এলাকায় জল সরবরাহে প্রভাব পড়ে। যদিও পুর কর্তৃপক্ষ এই দাবি মানতে নারাজ। তাদের দাবি টালা থেকে একাধিক পাইপ লাইন রয়েছে। সেগুলি সবই সক্রিয় রয়েছে। যার জেরে জল সরবরাহে কোনও সমস্যা হয়নি।
টালার ৭২ ইঞ্চি মোটা পাইপ ফেটে যাওয়ায় হুহু করে জল বের হতে থাকে। দ্রুত বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। বর্ষাকালের মত পরিস্থিতি তৈরি হয়। যার জেরে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরই দুর্ঘটনা এড়াতে বনমালী সরকার স্ট্রিট এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। বিদ্যুৎহীন ও জলবন্দি অবস্থায় কার্যত দিশেহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই এলাকাটি এতদিন পর্যন্ত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছিল।
এই ঘটনার পরই তৎপর হয় কলকাতা পুরসভা। বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন পুরসভার প্রশাসন স্মিতা পাণ্ডে। পুরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ব্রিটিশ আমলের পাইক কীভাবে ফাটল তাও খতিয়ে দেখছে পুরসভা। পাইপটি দ্রুত মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করার দিকেই গুরুত্ব দিচ্ছে পুরসভা।