Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের আইনি বিপাকে পার্থ চট্টোপাধ্যায়

Published : Sep 18, 2026, 03:50 PM IST
Partha Chatterjee

সংক্ষিপ্ত

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মিললেও এবার তার বিরুদ্ধে উঠেছে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ। ফের আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কী বলল তার আইনজীবী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Partha Chatterjee: ফের আইনি জটিলতায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলল সিবিআই। অভিযোগ, নিয়মিত তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিচ্ছেন না পার্থ। বিষয়টি নিয়ে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ফের আইনি বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

যদিও এই অভিযোগের জবাবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল অসুস্থ। মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ালি হাজিরার আবেদন জানিয়ে সিবিআইকে আগেই ই-মেল করা হয়েছিল বলেও আদালতে জানান তাঁর আইনজীবী। এ বার সেই শর্তই লঙ্ঘনের অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আড়াই বছর জেলে কাটিয়ে মুক্তি পেয়েছেন তিনি। জেল থেকে বেরোবার পর এখন হাতে কত টাকা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের? তাকেই নিয়োগ দুর্নীতির ‘কিনপিং’ আখ্যা দিয়েছিল তদন্তকারী সংস্থা। আড়াই বছর জেলে কাটিয়ে মুক্তি পেয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর গ্রেপ্তারের আগের রাতে বান্ধবীর টলিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল স্তরে স্তরে সাজানো টাকা আর প্রচুর সোনার গয়না।

কোন ফ্ল্যাটে বেশি টাকা আছে, তা নিয়ে তদন্তকারীরাও তখন বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। আর এবার সামনে এল পার্থ চট্টোপাধ্যায়ের আয়-সম্পত্তির সরকারিভাবে জমা দেওয়া খতিয়ান। কয়েক বছরে কমেছে পার্থর (Partha Chatterjee) আয় হলফনামার হিসাবে দেখা যাচ্ছে, বছরের পর বছর পার্থর আয় কমতেই থেকেছে। ২০১৫–১৬: আয় ৮,৩৭,০০১ টাকা

২০১৬–১৭: কমে দাঁড়ায় ৭,৩০,৭৩৮ টাকা

২০১৭–১৮: আরও কমে ৬,৩৩,৬১২ টাকা

২০১৮–১৯: আয় নেমে যায় ৪,৭৯,৩৫০ টাকায়

২০১৯–২০: কিছুটা বেড়ে হয় ৫,৩৯,৭২০ টাকা

পার্থর স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁর ২০১৫–১৬ সালের আয় দেখানো হয়েছে ৬,১৭,০৫১ টাকা।

ব্যাঙ্কে কত টাকা ছিল পার্থর?

২০২১ সালের হলফনামায় যা পাওয়া যায়—

হাতে নগদ ছিল ১,৪৮,৬৭৬ টাকা

স্টেট ব্যাঙ্কের এক অ্যাকাউন্টে ছিল ২৪,৮১,০০২ টাকা

একই ব্যাঙ্কের অন্য শাখায় ছিল ১৫,০১,১৬১ টাকা

আরও তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলিয়ে ছিল ২৩,৩২,৯৩৫ টাকা, ২২,৩৯৪ টাকা ও ১,০৮,৬৯৫ টাকা।

এ ছাড়া একটিমাত্র LIC পলিসিতে বিনিয়োগ করা ছিল ২৫ লক্ষ টাকা। হলফনামায় স্পষ্ট লেখা তাঁর নামে কোনও সোনা নেই, নেই একটি গাড়িও। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তি হয়েছে ৯০,৯৪,৮৬৩ টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu On Mamata: 'অতি দর্পে হত লঙ্কা', তৃণমূলের 'প্রতীক' হাতছাড়া হতেই মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর
TMC Symbol: ‘মমতা’ নামেই নতুন দল? কমিশনে ৩ নামের প্রস্তাব কালীঘাট-শিবিরের, ঋতব্রতরা কী পাঠাল?