Makhanlal Sarkar: শ্যামাপ্রসাদের শেষ সঙ্গী আজ মোদীর পাশে! ব্রিগেডের মঞ্চে এ কোন বিরল মুহূর্ত?

Makhanlal Sarkar: শ্যামাপ্রসাদের শেষ সঙ্গী আজ মোদীর পাশে! ব্রিগেডের মঞ্চে এ কোন বিরল মুহূর্ত?

Published : May 10, 2026, 04:28 PM IST

Makhanlal Sarkar: ব্রিগেডের মঞ্চে ৯৭ বছরের প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে প্রণাম ও আলিঙ্গন প্রধানমন্ত্রী মোদীর! শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ সঙ্গীর চোখে জল। দেখুন সেই ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের বিস্তারিত।

Makhanlal Sarkar: ব্রিগেডে ইতিহাস! ৯৭ বছরের প্রবীণ নেতাকে প্রণাম মোদীর, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা: ব্রিগেডের বিশাল মঞ্চে আজ এক বিরল ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এসে রাজনীতির ঊর্ধ্বে এক মানবিক নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত ৯৭ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর পাশাপাশি তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী।

কে এই মাখনলাল সরকার? যাঁকে নিয়ে আজ দেশজুড়ে চর্চা, সেই মাখনলাল সরকার ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একনিষ্ঠ সঙ্গী ছিলেন। এমনকি কাশ্মীরে শ্যামাপ্রসাদের রহস্যমৃত্যুর সময়ও তিনি পাশে ছিলেন। একসময় দেশাত্মবোধক গান গাওয়ার অপরাধে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেছিলেন। আজ সেই প্রবীণ বিপ্লবীর সামনেই মাথা নত করলেন প্রধানমন্ত্রী।

শপথ নিলেন শুভেন্দু অধিকারী: এই আবেগঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই শুরু হয় মূল অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজকীয় এই অনুষ্ঠানে ব্রিগেডে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব।

09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:50SRFTI Clash: বিক্ষোভের নামে এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
11:48Maoist Leader Arrest: কে এই অসীম মণ্ডল ওরফে আকাশ? ১৫ বছর পর কীভাবে পুলিশের জালে? সাংবাদিক বৈঠকে কী বললেন CP?
06:32Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?
Read more