SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের, বড় প্রভাব পড়তে পারে কলকাতার যান চলাচলের ওপর

Published : Mar 06, 2026, 09:37 AM IST

Mamata Banerjee: SIR ইস্যুতে আজ উত্তাল হতে পারে ধর্মতলা। মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। বড় প্রভাব পড়তে পারে যানজটের। 

PREV
110
SIR ইস্যু

SIR ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ভোটের সময় যত এগোচ্ছে ততই ভোটার তালিকা নিয়ে সরগরম হয়ে উঠছে রাজ্যরাজনীতি। এই পরিস্থিতিতে সরব রাজ্যের শাসক ও বিরোধী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

210
রবিবার শহরে কমিশন

রবিবার রাতে শহরে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোম ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি নির্বাচন কমিশনের। কিন্তু তার আগেই ধর্নায় বসছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

310
আজ মমতার ধর্না

আজ, শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের প্রচুর মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদেই তিনি ধর্নায় বসছেন।

410
ধর্নায় সময় ও স্থান

আজ দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্য়ানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে থাকছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়েরও ধর্না মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে।

510
মঞ্চ তৈরি

ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ সারা। মঞ্চের দুই দিকের বড় পরিসর ফাঁকা রাখা হয়েছে। মূলত যে নেতা মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে অংশ নেবে তাদের ওই স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে। মেট্রো চ্য়ানেলের এক দিকে দলের সাধারণ কর্মীদের বসার ব্যবস্থা করা হয়েছে।

610
স্তব্ধ হতে পারে কলকাতা

আজ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধর্নার জন্য স্তব্ধ হতে পারে কলকাতা। কারণ ধর্মতলা বিশেষ করে মেট্রো চ্যানেল কলকাতার হৃদপিণ্ড। আর সেই স্থানই অবরুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে তৎপর কলকাতা পুলিশ।

710
ধর্নার প্রভাব

ধর্নার প্রভাবে কলকাতার ট্রাফিক ব্যবস্থার ওপর। ধর্নার কারণ মেয়ো রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলা চত্ত্বরে যান চলাচল প্রায় বন্ধ হতে পারে। স্তব্ধ হতে পারে শহরের বাকি অংশের যান চলাচলই। ধর্মতলা স্তব্ধ হলে শহরের বাকি অংশে যানজট তীব্র সম্ভাবনা রয়েছে।

810
SIR-এর চূড়ান্ত তালিকা

সম্প্রতি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তাতে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। বাকি ৬০ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। ইচ্ছেকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে ধর্না অবস্থান।

910
শহরে আসছে জাতীয় নির্বাচন কমিশন

রবিবারই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুই দিনের রাজ্য সফর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রাজ্যে আসছেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। সোমবার ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে।

1010
ভোটের নির্ঘণ্ট

জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে বলেও অনেকে মনে করছে। এই অবস্থায় রাজনৈতিক নেতা আর প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈছকের পর দিল্লিতে ফিরে গিয়ে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করতে পারে বলেও নির্বাচন কমিশন সূত্রের খবর।

Read more Photos on
click me!

Recommended Stories