Dilip Ghosh Song: ‘ঝালমুড়ি' নিয়ে সুর বাঁধলেন দিলীপ ঘোষ, কোথায় শোনা যাবে মন্ত্রীর এই গান?

Published : Jul 13, 2026, 02:58 PM IST

Dilip Ghosh Song: বঙ্গ রাজনীতিতে তিনি মানেই একেবারে নতুন কিছু। তিনি আর কেই নন। তিনিই হলেন দিলীপ ঘোষ। যার চাঁচাছোলা মন্তব্যে শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। এবার তাকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। কোন ভূমিকায়? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
গায়কের ভূমিকায় দিলীপ ঘোষ

বঙ্গ রাজনীতিতে তিনি সোজাসাপ্টা দিলীপ ঘোষ নামেই পরিচিত। শোনা যায় বিজেপি সরকারের এই পঞ্চায়েত মন্ত্রী যখন মর্নিং ওয়াকে বেরন তখন নাকি আরও দুজন অনুগামী বেড়ে যায় বিজেপিতে। গেরুয়া শিবির হোক কিংবা বিরোধী দল রাজনৈতিক মহলে তিনি লড়াকু নেতা নামেই পরিচিত। আর এবার সেই সোজাসাপ্টা সাফ কথা বলার মানুষটিকে দেখা গেল গায়কের ভূ্মিকায়!

26
সত্যিই গান বাঁধছেন দিলীপ ঘোষ?

এতদূর পড়ে আপনার মনেই হতে পারে তিনি রাজনৈতিক মহলে ডাকাবুকো নেতা হতে পারেন। তিনি আবার কী গান গাইবেন। আজ্ঞে হ্যাঁ। এবার গান রেকর্ডিং করতে দেখা গেলো দিলীপ ঘোষকে। তাও আবার ছাব্বিশের ভোটের হট টপিক ‘ঝালমুড়ি' নিয়ে।

36
‘ঝালমুড়ি' নিয়ে সুর বাঁধলেন দিলীপ ঘোষ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের গান রেকডিংয়ের একটি ক্লিপিংস ভাইরাল হয়েছে। সেখানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে গান করতে শোনা গিয়েছে। তবে গান জনসমক্ষে কবে শোনা যাবে সেই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি। যদিও মন্ত্রীর কণ্ঠে 'ঝালমুড়ি সং' শুনতে উদগ্রীব জনতা।

46
কোথায় রেকর্ডিং হলো দিলীপ ঘোষের গান?

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। এরপর সেখানে প্রাতঃভ্রমণ সেরে সোজা চলে যান চিনার পার্কে। জানা গিয়েছে, চিনার পার্কেরই একটি স্টুডিওতে দিলীপ ঘোষের এই গান রেকর্ডিং হয়েছে।

56
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দিলীপ ঘোষের এই গান

সূত্রের খবর,  ‘আম আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’, ‘জিভে জল আনে ঝালমুড়ি’ হালকা মেজাজের এই গানটি । শিল্পী লোকেশ গিরি ও তাঁর স্ত্রী রিমাশ্রীর লেখা ও সুর করা গানটি। বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে গানটি ভাইরাল হয়েছে। আর এই গানটি রেকর্ডিং করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।

66
কেন এই গান এত জনপ্রিয়?

ছাব্বিশের ভোটেপর্বে বঙ্গে ভোটপ্রচারে এসে বাংলার ঝাড়গ্রামের এক অনামী দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়ে চর্চায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বিধানসভা নির্বাচন থেকে ফলাফল ঘোষণা। বঙ্গ রাজনীতিতে শাসকের পালাবদল। আর চর্চায় থেকে গিয়েছে বাঙালির প্রিয় স্ট্রিটফুড এই 'ঝালমুড়ি'।

Read more Photos on
click me!

Recommended Stories