Sabyasachi Dutta: ২০২২ সালের পর ২০২৬! আরও এক প্রাক্তন TMC বিধায়কের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার তাল-তাল সোনা

Published : Jun 23, 2026, 11:12 AM IST

Sabyasachi Dutta Crime News: বান্ধবীতেই আটকে তৃণমূল! বোমাবাজি-শ্লীলতাহানির পর এবার তৃণমূল নেতা ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার তাল তাল সোনা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার সোনা

২০২২ এর পর ২০২৬। এবার আরও এক তৃণমূল বিধায়কের বান্ধবীর বাড়ি থেকে তাল তাল সোনা বাজেয়াপ্ত করল বিধাননগর উত্তর থানার পুলিশ। সোমবার রাতে রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বান্ধবী টিনা ভৌমিকের বাড়ি থেকে প্রায় তিন কেজি সোনা উদ্ধার করে পুলিশ। 

25
সব্যসাচীর বান্ধবীর বাড়িতে সোনা উদ্ধার

পুলিশ সূত্রে খবর, সব্যসাচীকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তার বান্ধবী টিনা ভৌমিকের নাম। এরপর বিধাননগর উত্তর থানার পুলিশ ও নদীয়া জেলার করিমপুর থানার পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতভর তল্লাশি চালানো হয় টিনা ভৌমিকের করিমপুরের পৈতৃক ভিটে কাঞ্চন ভৌমিকের বাড়িতে। সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয় কয়েক কোটি মূল্যের সোনার গয়না। 

35
কীভাবে প্রকাশ্যে আসে টিনার নাম?

তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে নদীয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার নাম জানতে পারে পুলিশ বলে সূত্রের খবর। এরপর সোমবার রাতে নদীয়ার করিমপুরের নজিরপুরে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

45
টিনার বাড়ি থেকে কত টাকার সোনা বাজেয়াপ্ত করে পুলিশ?

জানা গিয়েছে, পুলিশের অপর একটি দল নদীয়ার করিমপুরের নাজিরপুরের পার্শ্ববর্তী কিশোরপুরে তৃণমূল নেত্রীর বাবার বাড়িতেও অভিযান চালায়। রাত ২ টো থেকে ভোর ৫ টি পর্যন্ত তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। 

55
কেন গ্রেফতার সব্যসাচী দত্ত?

উল্লেখ্য, তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গত ৯ জুন বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেফতার করে। বর্তমানে মামলার তদন্ত চালাচ্ছে পুলিশ। সেই মামলার সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

Read more Photos on
click me!

Recommended Stories