বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে শব-এ-বরাত, মুর্শিদাবাদ শহরে বিশেষ আয়োজন

Published : Feb 04, 2026, 12:41 AM IST
Shab e Barat 2026

সংক্ষিপ্ত

Shab-e-Barat: মঙ্গলবার রাতে ভারত-সহ সারা বিশ্বে পালিত হচ্ছে শব-এ-বরাত। মুর্শিদাবাদ (Murshidabad) শহরেও এই ধর্মীয় আচার পালন করা হচ্ছে। এই শহরে শব-এ-বরাত উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।

DID YOU KNOW ?
শব-এ-বরাত
শব-এ-বরাত উপলক্ষে প্রতিটি মুসলিম ধর্ম অবলম্বনকারী বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার।

Shab-e-Barat 2026: মঙ্গলবার রাতে সারা দেশের সঙ্গে মুর্শিদাবাদ (Murshidabad) শহরেও পালিত হচ্ছে এর শব-এ-বরাত। এই শব-এ-বরাত বা মধ্য-শা'বান বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ রাত। ভারতীয় উপমহাদেশে এই রাতকে শব-এ-বরাত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে, এই রাতে তাঁদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। ভারতীয় উপমহাদেশে শবে বরাত উপলক্ষে প্রতিটি মুসলিম ধর্ম অবলম্বনকারী বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার। এসবের মধ্যে রয়েছে রুটি, বিভিন্ন রুচির হালুয়া, সুজি, মিষ্টান্ন। বিকেলে বা সন্ধ্যায় পাড়া প্রতিবেশিদের ও ফকিরদের মাঝে এসব খাবার বিতরণ ও পরিবেশন করা হয়।

দেশজুড়ে পালিত শব-এ-বরাত

ভারতের কিছু কিছু অংশে এই এই দিনটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজেদের বাড়ির বিশেষ আলোক সজ্জায় সজ্জিত করে তোলেন। বিভিন্ন আলোক শয্যায় সজ্জিত হয়ে করা হয় বহু কবরস্থান, কবরের চড়ানো হয় ফুলের চাদর দেওয়া হয় ধূপ-ধুনো-মোমবাতি। এদিন কবরবাসীদের জন্য বিশেষ দোয়া পড়া হয়। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নবাব মীরজাফরের সমাধিক্ষেত্রেও শব-এ-বরাত উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপর পুলিশ-প্রশাসন

শব-এ-বরাতকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত না হয়, সেদিকে কড়া নজর রেখেছে পুলিশ-প্রশাসন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গত কয়েক বছরে এই জেলার বিভিন্ন অংশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হিংসা-অশান্তির ঘটনাও দেখা গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শব-এ-বরাত উপলক্ষে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ ব্যক্তিরা যখন নিষ্ঠার সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন, তখন যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
হিজরি শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে উৎসব।
হিজরি শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত।
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Earthqueak: বড় খবর! রাতের কলকাতায় তীব্র কম্পন! জোড়াল কম্পনের উৎস কোথায়?
Suvendu Adhikari: SIR বিরোধিতার আড়ালে কী লুকোচ্ছে TMC? খোলসা করে সব বললেন শুভেন্দু