প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার নিয়ে ছবি! শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের, কী বললেন অভিনেত্রী

Published : Jul 26, 2026, 04:44 PM IST
sreelekha mitra faces complaint over alleged objectionable pm modi image arrest demand

সংক্ষিপ্ত

Sreelekha Mitra: নিট বিক্ষোভে মোদীর কুরুচিকর ছবি হাতে পোস্টার, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের। মুখ খুললেন অভিনেত্রী নিজেও, কী সাফাই দিলেন?

শুক্রবার কলকাতার রাস্তায় ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন তিনি।

শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ

আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এ ছাড়া বিধাননগর সাইবার ক্রাইম-সহ একাধিক জেলার বিভিন্ন থানাতেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে খবর। ঘটনার সূত্রপাত ২৪ জুলাই, যেদিন নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতার রাজপথে একজোট হয়েছিলেন মানুষ। সেই প্রতিবাদে শামিল হয়েছিলেন শ্রীলেখাও, হাতে একটি পোস্টার নিয়ে ছবিও তুলেছিলেন তিনি। অভিযোগ, সেই পোস্টারেই প্রধানমন্ত্রীর একটি আপত্তিকর ছবি ছিল। পুলিশ ইতিমধ্যেই অভিযোগপত্র জমা নিয়েছে, যদিও এখনও এফআইআর দায়ের হয়নি। প্রাথমিক অনুসন্ধানের পরই এফআইআর করা হবে কি না, তা ঠিক হবে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার শান্তিভঙ্গের উস্কানি, উস্কানিমূলক আচরণে প্রকাশ্যে সমর্থন এবং মানহানি সংক্রান্ত ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

শ্রীলেখার প্রতিক্রিয়া

গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন শ্রীলেখা নিজেও। তাঁর সাফ কথা, তিনি হয়তো বিজেপি-বিরোধী মতাদর্শের মানুষ, কিন্তু তাঁকে দেশদ্রোহী তকমা দেওয়াটা হাস্যকর। তাঁর দাবি, শুক্রবার ছাত্রযুবদের সঙ্গে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি, এমনকি দৌড়াদৌড়িও করেছিলেন তাঁদের সঙ্গে। সেদিন চোখে সাধারণ চশমার বদলে শুধু রোদচশমা থাকায় পোস্টারটি স্পষ্টভাবে দেখতে পাননি বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, সে সময় পুলিশের লাঠিচার্জ চলছিল, তাই তাড়াহুড়োর মধ্যে পোস্টার হাতে নিয়ে ছবি তুলেছিলেন তিনি, কিন্তু পোস্টারে ঠিক কী ছবি ছিল তা ঘুরিয়ে দেখারও সুযোগ পাননি। তিনি রীতিমত শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বিজেপি আসার সময় স্লোগান দিয়েছিল , ‘ভয় আউট , ভরসা ইন।’ কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, এমন শাস্তি দেওয়া হবে, যাতে তিন পুরুষ মনে রাখে। শ্রীলেখা জানিয়েছেন, শুক্রবারের মিছিল ছিল তাঁর কাছে স্মরণঈয একটি দিন। তবে তিনি যদি ভুল করে থাকেন, তাহলে শাস্তি দিলে তা মাথা পেতে নেবেন। 

 

তবে বিজেপি শিবিরের বক্তব্য একেবারেই ভিন্ন। কেয়া ঘোষের অভিযোগ, দলীয় নেত্রী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেই প্রধানমন্ত্রীর এমন ছবি দেখে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তাঁর দাবি, এই ধরনের কুরুচিকর ছবি ছড়ানোর জন্য শ্রীলেখার বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হোক এবং অবিলম্বে তাঁকে গ্রেফতার করা হোক। প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'আজাদি' স্লোগান ঘিরে শমীক-কুণাল তরজা, পুলিশকে কড়া হওয়ার বার্তা বিজেপি নেতার
Annapurna Bhandar Time: '১০ দিনের মধ্যে না হলে..' অন্নপূর্ণা ভান্ডারের ডেডলাইন ঘোষণা মুখ্যমন্ত্রীর