Suvendu on Price Hike: চাল-চিনির দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ শুভেন্দু অধিকারীর, তোপ পূর্বতন ২ সরকারকে

Published : Sep 01, 2026, 06:25 PM IST
suvendu adhikari rice price hike consumer protection week essential commodities

সংক্ষিপ্ত

Suvendu Adhiukari: হগ মার্কেটে ক্রেতা সুরক্ষা সপ্তাহের উদ্বোধনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, ভেজাল রং ও ফ্ল্যাট প্রতারণা নিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি, জানুন বিস্তারিত।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতার হগ মার্কেটের সামনে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’-এর সূচনা করেন তিনি। সেখানে তিনি বলেন, হঠাৎ করে চিনি ও আনাজের দাম বেড়ে গিয়েছে। খুচরো বাজারে কিছু জিনিসের দাম বাড়লেও চালের দাম বাড়ার কোনও যুক্তি নেই বলে মন্তব্য করেন তিনি, কারণ চাল রাজ্যেই উৎপাদিত হয়।

মুখ্যমন্ত্রীর দাবি, ক্রেতাসুরক্ষা দফতর এতদিন রাজ্যে অবহেলিত ছিল। তাঁর কথায়, আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনও মুখ্যমন্ত্রীকে এই ধরনের কর্মসূচিতে দেখা যায়নি, অথচ এই দফতরের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের সম্পর্ক জড়িয়ে রয়েছে।

সভায় ক্রেতাদের ঠকানোর নানা কৌশল নিয়েও সরব হন শুভেন্দু। মাছ ও সব্জি টাটকা দেখানোর জন্য যে রং ব্যবহার করা হয়, তা আসলে বিষাক্ত বলে সতর্ক করেন তিনি। মুনাফার লোভে মিষ্টিতেও নিষিদ্ধ রং মেশানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। এই কারবারে পুলিশের একাংশ, কনজিউমার অফিসার বা ফুড ইন্সপেক্টরও জড়িত থাকতে পারেন বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। দাঁড়িপাল্লায় কারচুপি করে ওজনে ঠকানোর প্রবণতা রুখতেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা নিয়েও মুখ খোলেন শুভেন্দু। আগের তৃণমূল সরকারের আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি, যার ফলে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই প্রতারিত হয়েছেন। উদাহরণ হিসেবে তিনি জানান, ১০ দিন আগে বিধাননগর পুলিশ কমিশনারেট নিউটাউনে তল্লাশি চালিয়ে দেখে, একটি খাবার ডেলিভারি অ্যাপে ১২০ জন মিথ্যা বুকিং নিয়ে টাকা নিচ্ছে অথচ পণ্য সরবরাহ করছে না। এই ধরনের প্রতারণা রুখতে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Election Preparation: পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কাল কমিশনের জরুরি বৈঠক, বিশেষ নজরে হাওড়া
Ayushman Bharat: হাতে আয়ুষ্মান ভারত কার্ড থাকলেও সমস্যা! এই রোগের সুবিধে পাওয়া যাবে না এই প্রকল্পে