Suvendu Adhikari: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরে পরাজিত মমতা

Published : May 04, 2026, 09:35 PM ISTUpdated : May 04, 2026, 10:14 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari: বঙ্গে জোড়া জয় বিজেপির। নন্দীগ্রামের পর ভবানীপুরেও বিপুল ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীজির নেতৃত্বে লড়াই। এই জয় জনতার। ভবানীপুরে জিতেই মন্তব্য শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: বঙ্গে জোড়া জয় বিজেপির। নন্দীগ্রামের পর ভবানীপুরেও বিপুল ভোটে জয়ী শুভেন্দু অধিকারী। পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীজির নেতৃত্বে লড়াই। এই জয় জনতার। ভবানীপুরে জিতেই মন্তব্য শুভেন্দু অধিকারী। গণনা শেষ। ভবানীপুরে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। ১৫১০৫ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। 

নিজেকে ঘরের মেয়ে বলে দাবি করে আসা মমতা বন্দ্যোপাধ্যায় সেই হেরে গেলেন ঘরের মাঠে। ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ীব শুভেন্দু অধিকারী। এর আগে ২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। আর এবার নিজের গড় বলে পরিচয় দেওয়া ভবানীপুরেও হারলেন তিনি। 

 

 

ভবানীপুর আসনের ফল ঘোষণার আগেই নন্দীগ্রামের চূড়ান্ত ফল ঘোষণা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে আগেই বিজয়ী ঘোষিত হয়েছেন। এ বার ভবানীপুর আসনও জিতে নিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতাকে তাঁরই আসনে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাতে এ বার সাফল্য পেলেন শুভেন্দু। মমতাকে হারালেন মমতারই আসনে। ভবানীপুর আসনে জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে শুভেন্দু বলেন, “যাঁরা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, এই জয় তাঁদের প্রতি উৎসর্গ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব দরকার ছিল। এ বার তাঁর রাজনৈতিক সন্ন্যাস হয়ে গিয়েছে।''

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Weather Update: উত্তরে বর্ষণ, দক্ষিণে দহন! কবে বদলাবে বাংলার আবহাওয়া? ভিজবে কবে কলকাতা?
Riju Dutta: কপালে গেরুয়া টিপ পরে শুভেন্দু-শমীককে কী নিয়ে সতর্ক করলেন ঋজু দত্ত? দেখুন