Suvendu On Mamata Banerjee: 'এসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না', ড্রয়ার দেখিয়ে SSKM-এর পাশে শুভেন্দু অধিকারী

Published : Oct 06, 2026, 07:42 AM IST
suvendu mamata

সংক্ষিপ্ত

Suvendu On Mamata Banerjee: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে সত্যিই কী পা ভেঙেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বলছে এসএসকেএম হাসপাতালের সেই সময়ের রিপোর্ট? প্রকাশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর তরজা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Suvendu On Mamata Banerjee: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙেনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। গত শনিবারই সাংবাদিক বৈঠক করে সেই সংক্রান্ত কাগজ দেখিয়েছিলেন তিনি। সোমবার আবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসএসকেএম কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়েছেন। কীভাবে ব্যক্তিগত তথ্য সামনে এল তা জানতে চেয়েছেন তিনি। এই ইস্যুতে এবার বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে পরোক্ষ হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "উনি ভুল করছেন। স্বাস্থ্য দফতরকে বলব, যে অভিযোগ উনি করেছেন সেটা আমার কাছে পাঠাতে। উনি বোধহয় জানেন না, উনি কী করেছিলেন। উনি নিজে এফ‌আই‌আর করেছিলেন সব বিজেপি নেতাদের নামে। সিআইডি তদন্ত করছিল।'' এখানেই শেষ নয়। হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ''আমি ওঁর আইনজীবীকে বলব এসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। উনি ভেবেছিলেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তাই সব কাগজপত্র ওঁর ড্রয়ারে ছেড়ে গিয়েছিলেন!"

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ‘’আমি এখনই তা বলছি না, প্রয়োজন হলে বলব। আমি শুধু বলছি, উনি ভেবেছিলেন চতুর্থ বার মুখ্যমন্ত্রী হবেন। অনেক কাগজ উনি বার করে নিয়ে যাননি। ওঁর ড্রয়ারেই অনেক কাগজ ছিল।'' শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আইনি নোটিসের ভিত্তি নিয়েই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তোলেন শুভেন্দু। সেই সূত্রেই মমতার আইনজীবীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘’আপনাদের মাধ্যমে ওঁর আইনজীবীকে বলছি, ঘাঁটাঘাঁটি একটু কম করুন। বেশি ঘাঁটাঘাঁটি করতে না বলুন। এক্স-রে প্লেট, এমআরআই যদি দেখাতে শুরু করি বাড়ি থেকে বেরোতে পারবেন না।''

কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নন্দীগ্রামে ভোটপ্রচার শুরুর ঠিক আগে শনিবারই এক জন রোগীর চিকিৎসা সংক্রান্ত নথি কী ভাবে প্রকাশ্যে আনা হল, সেই প্রশ্নে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এর পর সোমবার সকালে এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়, এমএসভিপি পীযূষ রায় এবং বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের নিউরোলজি (স্নায়ুরোগ বিভাগ)-র প্রধান অতনু বিশ্বাসকে আইনি চিঠি পাঠান মমতার আইনজীবী অর্ক নাগ। সেই চিঠিতে এসএসকেএম কর্তৃপক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত নথি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন কি না তা জানতে চাওয়া হয়েছে। নথি পাঠানো হলে আইনানুগ পদ্ধতি মানা হয়েছিল কি? আর এরপরই ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বিঁধেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: পুজোর আগেই নিয়োগ-বেতন বৃদ্ধি নিয়ে নয়া ঘোষণা, ‘কর্মবন্ধু’দের ভাতা শুভেন্দু অধিকারীর
Kolkata London Flight: খুব শীঘ্রই চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা, 'MOU' স্বাক্ষর রাজ্য সরকারের