Taslima Nasrin: "বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু সরকার ফিরতে দিচ্ছে না!" কলকাতায় এসে আবেগপ্রবণ তসলিমা

Published : Aug 05, 2026, 03:25 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Taslima Nasrin: চাইলেই কী আর দেশে ফেরা যায়! কলকাতায় এসে বাংলাদেশে না ফেরা নিয়ে আবেগপ্রবণ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Taslima Nasrin: বাংলাদেশে ফিরতে চান। কিন্তু ফিরতে দিচ্ছে না বাংলাদেশের সরকার! কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমন কথাই বললেন জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন।তসিলাম বলেন,"আমি বাংলাদেশে ফিরতে চাই। কিন্তু বাংলাদেশ সরকার আমাকে ফিরতে চায় না। আমার পাসপোর্ট এখনও রিনিউ হয়নি। আপাতত ভারতে থাকব।" তসলিমা আরও জানান, খুব শীঘ্রই আবার কলকাতায় ফিরবেন। অক্টোবর মাসে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যোগ দিতেই তাঁর এই সফরের পরিকল্পনা।

বৈষম্য নিয়ে কী বললেন তসলিমা নাসরিন? 

শুধু বাংলাদেশে ফেরা নয়- মহিলাদের অধিকার নিয়েও সরব হন তসলিমা নাসরিন। তাঁর কথায়, "বাংলাদেশে হিন্দু নারী-সহ সমস্ত নারীরাই ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। আইন হওয়া উচিত সমতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়।" কদিন আগেই রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে তসলিমা বলেছিলেন 'ইতিহাস মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, মনে রাখবে কারা দরজা খুলেছিল'! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে সংবর্ধনা পেয়ে এমন কথাই বলেছিলেন তসলিমা। শুভেন্দু অধিকারী লেখিকা তসলিমাকে বলেন, "সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। আপনি যত বার ইচ্ছা, যখন ইচ্ছা আসবেন, কথা বলবেন।"

BNP Government: হাসিনা সরকারের পতনের দু'বছর: গণঅভ্যুত্থান নিয়ে কী জানালো BNP সরকার?

এর আগেও কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালুর পক্ষে সওয়াল করেছিলেন তসলিমা নাসরিন। তাঁর মতে, সব নাগরিকের জন্য একই আইন প্রযোজ্য হওয়াই প্রকৃত সমতা প্রতিষ্ঠার পথ। একদিকে দেশে ফেরার আকাঙ্ক্ষা। অন্যদিকে পাসপোর্ট রিনিউ না হওয়ার জটিলতা! আর সেই সঙ্গে মহিলাদের অধিকার ও সমতার প্রশ্নে ফের সরব তসলিমা নাসরিন।

 

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Siddiqullah on Taslima: 'ও না হিন্দু, না মুসলমান, ও পচা ড্রেনের দুর্গন্ধ' তসলিমাকে একি বললেন সিদ্দিকুল্লা চৌধুরী!
Mamata Banerjee Case: ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি