Mamata Banerjee: ৮ এপ্রিল মনোনয়ন দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর জয়ের গুটি সাজাচ্ছে TMC

Published : Mar 31, 2026, 03:59 PM IST
TMC candidate mamata Banerjee may file her nomination on April 8  Bhabanipur constituency

সংক্ষিপ্ত

Mamata Banerjee file nomination: ৮ এপ্রিল মনোনয়ন দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি থেকে মিছিল করে যাবেন সার্ভে বিল্ডিং পর্যন্ত। ভবানীপুর দখলে এবার রণকৌশলেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। 

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায় আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন। কালীঘাটে নিজের বাড়ি থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করেই মনোনয়ন জমা দিতে যেতে পারেন। তেমনই খবর পাওয়া গেছে তৃণমূল কংগ্রেস সূত্রে। সূত্রের খবর মমতার সঙ্গে মিছিলে থাকতে পারেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হামিক, দক্ষিম কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দলের নেতা কর্মীরাও মমতার সঙ্গে ওই দিন মিছিলে হাঁটতে পারেন।

হটসিট ভবানীপুর

এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। এই কেন্দ্রে এবার লড়াই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। ২০২১ সালের নন্দীগ্রাম মমতা বনাম শুভেন্দুর যে লড়াই দেখেছিল এবার সেই লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ভবানীপুর। আর থেকেই রীতিমত উত্তপ্ত ভবানীপুরের রাজনীতি। শুভেন্দুর মিছিলের পাল্টা তৃণমূলের প্রচার চলছে নিত্যদিনই।

তৃণমূল কংগ্রেসের প্রচার পরিকল্পনা

ইতিমধ্যেই ভবানীপুরে জোরদার প্রচার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় বর্তমানে রাজ্যে তৃণমূলের প্রচারে ব্যস্ত। উত্তর থেতে দক্ষিণবঙ্গে প্রচার করছেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্য়ায় ৮ এপ্রিল মনোনয়ন দাখিল করার পরে নিজের কেন্দ্রে প্রচার শুরু করবেন। ওয়ার্ড ধরে ধরে প্রচার করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মিছিল , মিটিং করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড ৭৩ নম্বরকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ১৪ এপ্রিল বিআর আম্বেডকরের জন্মদিন উপলক্ষ্যে প্রথম সভা করা হবে ভবানীপুর কেন্দ্রে। প্রচারের শেষ দিনে প্রতিটি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস সভা করার পরিকল্পনা নিয়েছে। তবে ইতিমধ্যেই দলের কর্মীরা ভবানীপুর জনসংযোগের কাজ শুরু করেছে। সংগঠনকে শক্তিশালী করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা আর কর্মীরা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP Candidate Manab Guha: সন্তু পানের পর এক আক্রান্ত সাংবাদিককে প্রার্থী করল বিজেপি, মেমারি থেকে টিকিট পেলেন মানব গুহ
BJP Candidate List: ময়নাগুড়িতে প্রার্থী বদল সহ ১৩ আসনে তালিকা ঘোষণা বিজেপির, চমক কলকাতায়