
Camacstreet Case: ক্যামাক স্ট্রিটকাণ্ডে ডেরেক ও ব্রায়েনকে নোটিস পুলিশের। তবে তিনি বাড়িতে না থাকায় নোটিশ নিলেন নিরাপত্তারক্ষী। ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে সমন নোটিশ দিলো কলকাতা পুলিশ। ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসভবনে নোটিশ দিতে পৌঁছয় শেক্সপিয়র থানার পুলিশ।
তবে সেই সময় বাড়িতে ছিলেন না ডেরেক ও ব্রায়েন। তাঁর অনুপস্থিতিতে বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশের কাছ থেকে নোটিশ গ্রহণ করেন। পুলিশি কাগজে সই করার পাশাপাশি নিজের ফোন নম্বর দিয়েও নোটিশ গ্রহণ করেন তিনি। সূত্রের খবর, ক্যামাক স্ট্রিটের ঘটনায় ডেরেক ও ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল অর্থাৎ সোমবার থানায় হাজির হতে বলা হয়েছে। রবিবার পুলিশ পৌঁছে নোটিশ দেয় এবং এদিন তা গ্রহণ করেন নিরাপত্তারক্ষী।
অন্যদিকে, ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককেও তলব করেছে পুলিশ। তাকে মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ। ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে। শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে নোটিস নিয়ে পৌঁছয় পুলিশ।
প্রায় রাত ৯টা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে যায় এবং হাজিরার নোটিস দেয়। ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশের কাজে বাধা, পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে মোট তিনটি FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে দু টি FIR এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁর হাজিরা দেওয়ার কথা। তবে এখন দেখার প্রতিবারই সমন পেয়ে হাজিরা দিয়েছেন অভিষেক। এবার কী করেন তিনি!
ফের বিতর্কে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস। জোর করে দখল করে রাখার অভিযোগ মালিক পক্ষের। ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। বাড়ির মালিক রমা দেবী গোয়েঙ্কা, দাবি আইনজীবীর।
Kolkata Police Sunday issued a summons to TMC Rajya Sabha MP Derek O’Brien in connection with FIRs filed over the removal of an illegal billboard from the roof of Abhishek Banerjee’s party office on Camac Street, Central Kolkata.#DerekOBrien #TMC #KolkataPolice… pic.twitter.com/10GHsfOJyR
— Orissa POST Live (@OrissaPOSTLive) August 30, 2026