TMC Symbol Row: তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বনাম ঋতব্রত শিবিরের লড়াই তুঙ্গে। মমতাকে চিঠি দিয়ে ১৬ সেপ্টেম্বরের মধ্যে জবাব চাইল নির্বাচন কমিশন, প্রয়োজনে ১৭ তারিখ শুনানি।
এগিয়ে আসছে রাজ্য বিধানসভা উপনির্বাচনের দিন। কিন্তু এখনও জট কাটছে তৃণমূল কংগ্রেসের প্রতীক দ্বন্দ্বের। মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়- কার হাতে থাকবে ঘাসফুল শিবিরের প্রতীক? তাই নিয়ে যুযুধান দুই শিবির। এই পরিস্থিতিতে নির্বাচন কমশন বুধবার পর্যন্ত সময় দিয়েছে।
210
কিছু বলার আছে কি?
প্রতীক দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তার শিবিবের আরও কিছু বলার আছে কি? এই বিষয়ে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। প্রতীক ইস্যুতে যাবতীয় বক্তব্য জানানোর ও নথি পেশ করার জন্য আগামী ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পর্যন্ত কালীঘাট শিবিরকে সময় দিয়েছে কমিশন। অর্থাৎ প্রতীক যুদ্ধে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কালীঘাট শিবির।
310
শনিবার কমিশনে বৈঠক
শনিবার প্রতীক ইস্যুতে দিল্লিতে নির্বাচনে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের দুই শিবিরের সঙ্গেই বৈঠক হয়েছে কর্তাব্যক্তিদের। পৃথক পৃথক বৈঠক হয়েছিল। তাতে দুই পক্ষই আলাদা আলাদা ভাবে কমিশনের দফতরে নিজেদের বক্তব্য তুলে ধরে। আর প্রয়োজনীয় নথি জমা দেয়।
এই বৈঠকের পরই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে। প্রতীক আর দলের নিয়ন্ত্রণের বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু বলার আছে কিনা তা জানতে চেয়েছে কমিশন। পাশাপাশি এই দুই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বলার থাকলে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টের মধ্যে জানাতে হবে জানিয়েছে কমিশন।
510
ঋতব্রতর প্রতিক্রিয়া
এই বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির জানিয়েছে, তারা ১১ সেপ্টেম্বর একটি চিঠি, ১২ সেপ্টেম্বর ইমেল আর আলিপুর আদালতের একাধিক নির্দেশের কপি ইতিমধ্যেই কমিশনের দফতরে জমা দিয়েছেন। ঋতব্রত জানিয়েছেন বৈঠকে তারা প্রয়োজনীয় বক্তব্যও তুলে ধরেছেন।
610
কমিশনে চন্দ্রিমা ভট্টাচার্যও
তৃণমূল কংগ্রেসের প্রতীক দ্বৈরথের মধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য ১২ সেপ্টেম্বর কমিশনের সচিবকে উদ্দেশ্য করে একটি চিঠি দিয়েছেন ঋতব্রত তৃণমূলের পক্ষ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ঢেলে সাজালেন- এজাতীয় ৫ জুনের প্রতিবেদনের কপিও তিনি জমা দিয়েছেন।
710
কমিশনের নির্দেশ
কমিশন জানিয়েছে, প্রয়োজন হলে ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টেয় দিল্লির নির্বাচন সদনে শুনানির আয়োজন করা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।
810
উপনির্বাচনের আগেই প্রতীক নিয়ে টানাটানি
আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে নন্দীগ্রাম আর রেজিনগর বিধানসভা কেন্দ্রে। আর সেই কারণেই প্রতীক নিয়ে জোর টানাটানা শুরু হয়েছে মমতা আর ঋতব্রত শিবিরের মধ্যে। দুই শিবিরই দাবি করেছে তারা প্রতীকে বৈধ অধিকারী।
910
কল্যাণকে খোঁচা ঋতব্রতর
কালীঘাটের প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, দলের প্রতীক নিয়েই উপনির্বাচনে লড়বেন প্রার্থীরা। পাল্টা ঋতব্রত তাঁকে কটাক্ষ করে বলেছেন, প্রতীক নিয়ে সিদ্ধান্ত কমিশনই নেবে, কল্যাণ নন।
1010
কুণাল চুপ!
তবে প্রতীক ইস্যুতে এখনও প্রতিক্রিয়া দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কুণালও জানিয়েছেন এই বিষয়ে এখনই তিনি কিছুই বলবেন না।