MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Ranu Mondal Video Viral
Bengal Richest Person
East Bengal FC
Ration Cards
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
8th Pay Commission
West Bengal Weather Update
West Bengal DA Hike
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Mamata Banerjee: নন্দীগ্রাম থেকেই কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঋতব্রতদের সঙ্গে TMC প্রতীক লড়াইয়ে নয়া মোড়

Mamata Banerjee: নন্দীগ্রাম থেকেই কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঋতব্রতদের সঙ্গে TMC প্রতীক লড়াইয়ে নয়া মোড়

NANDIGRAM BYPOLL: নন্দীগ্রাম উপনির্বাচনে কি ফের লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? TMC-র প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই বড় আপডেট, কী সিদ্ধান্ত হবে জানুন।

3 Min read
Author : Saborni Mitra
Published : Sep 10 2026, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নন্দীগ্রাম থেকেই কী ঘুরে দাঁড়াবেন মমতা?
Image Credit : chatgpt

নন্দীগ্রাম থেকেই কী ঘুরে দাঁড়াবেন মমতা?

বিধানসভা ভোটের পর দিনে দিনে কোনঠাসা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল ইতিমধ্যেই ভেঙে তিন টুকরো হয়েছে। তৃণমূলের প্রতীক ও তৃণমূলের তহবিল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কিন্তু এই অবস্থায় আবারও নন্দীগ্রাম থেকেই কী ঘুরে সংসদীয় রাজনীতিতে কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জল্পনাই বাড়িয়ে দিল মদন মিত্রের একটি মন্তব্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
তৃণমূলের প্রতীক নিয়ে টানাপোড়েন
Image Credit : Asianet News

তৃণমূলের প্রতীক নিয়ে টানাপোড়েন

বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে ঋতব্রতপন্থী ও কালীঘাটপন্থীদের মধ্যে। বিষয়টি এখনও নির্বাচন কমিশনের বিচারাধীন। কিন্তু উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে আসল তৃণমূল কে, তাই নিয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন।

Related Articles

Related image1
Durga Puja: দুর্গা পুজোর এই দিন রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শুভেন্দুর, কী বললেন বিজেপি নেত্রী
Related image2
8th Pay Commission: ৩৫ লক্ষ কর্মীর বেতন কি বাড়বে? ৮ম বেতন কমিশনের চেন্নাই বৈঠকের বড় আপডেট
310
তৃণমূলের ২ শিবিরকেই তলব
Image Credit : Asianet News

তৃণমূলের ২ শিবিরকেই তলব

আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার তৃণমূলের যুযুধান দুই শিবিরকেই ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে হবে এই বৈঠক। দুই শিবিরের পাঁচ জন করে প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন।

410
আগে ঋতব্রত, পরে মমতা!
Image Credit : Asianet News

আগে ঋতব্রত, পরে মমতা!

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই শিবিরকেই বুধবার চিঠি দেওয়া হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ডাকা হয়েছে শনিবার বেলা ১১টায়। এর ঠিক এক ঘণ্টা পরেই বেলা ১২টা নাগাদ বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের। দুই শিবিরকেই আগে থেকে প্রতিনিধিদের নাম আর গাড়ির নম্বর -সব বিস্তারিত তথ্য ইমেল করে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে কমিশন।

510
বিস্ফোরক মদন মিত্র
Image Credit : Asianet News

বিস্ফোরক মদন মিত্র

এই অবস্থায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের একটি মন্তব্য রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দু। মদনের মন্তব্যে মমতাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। যা বাড়িয়ে দিয়েছে উপনির্বাচনে মমতার প্রার্থী হওয়ার আশা। একই সঙ্গে কালীঘাট ও ঋতব্রতপন্থীদের বিবাদের অবসানও। কিন্তু মদনের এই মন্তব্যের পর এখনও পর্যন্ত কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

610
কী বলেছেন মদন?
Image Credit : facebook

কী বলেছেন মদন?

কামারহাটির বিধায়ক মদন মিত্র নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন,'মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। তিন বারের মুখ্যমন্ত্রী। আমরা চাই আমরা চাই এই পরিস্থিতিতে তিনি নিজেই নন্দীগ্রামে প্রার্থী হন।' এখানেই শেষ নয়। মদন মিত্র আরও বলেছেন, উনি প্রার্থী হলে প্রতীক ইত্যাদি কোনও ব্যাপার নয়। ঋতব্রত শিবিরও প্রার্থী দেবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন মদন।

710
মদনের আহ্বান
Image Credit : SOCIAL MEDIA

মদনের আহ্বান

মদন মিত্র আহ্বানের পাশাপাশি মমতা প্রচ্ছন্ন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন,'আমাদের অনুরোধ পাশ কাটিয়ে যাবেন না। কে বিজেপির বি টিম তা প্রমাণ হয়ে যাক! পরে উনি আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে না হয় হারানোর চেষ্টা করবেন। এখন বর্তমান মুখ্যমন্ত্রীর মাঠে একটা লড়াই হোক।'হন

810
হটসিট নন্দীগ্রম
Image Credit : Asianet News

হটসিট নন্দীগ্রম

২০২১ সাল থেকেই রাজ্য রাজনীতিতে হটসিট নন্দীগ্রাম। এই কেন্দ্র প্রথম দেখেছিল শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারও। নন্দীগ্রাম কেন্দ্রটি শুভেন্দু অধিকারীর গড় হিসেবেই পরিচিত। নন্দীগ্রাম আন্দোলনেরও সামনের সারিতেও ছিলেন তিনি।

910
হটসিট নন্দীগ্রম
Image Credit : Asianet News

হটসিট নন্দীগ্রম

২০২১ সাল থেকেই রাজ্য রাজনীতিতে হটসিট নন্দীগ্রাম। এই কেন্দ্র প্রথম দেখেছিল শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারও। নন্দীগ্রাম কেন্দ্রটি শুভেন্দু অধিকারীর গড় হিসেবেই পরিচিত। নন্দীগ্রাম আন্দোলনেরও সামনের সারিতেও ছিলেন তিনি।

1010
নন্দীগ্রাম থেকেই কামব্যাক মমতার?
Image Credit : Asianet News

নন্দীগ্রাম থেকেই কামব্যাক মমতার?

একটা সময় মমতার ঘনিষ্ট হিসেবেই পরিচিতি ছিল মদন মিত্রের। এই অবস্থায় মদন মিত্রের প্রস্তাব রীতিমত গুরুত্বপূর্ণ। কারণ মমতা যদি নন্দীগ্রামের প্রার্থী হন তাহলে ঋতব্রত শিবিরের সঙ্গে তার বিবাদ দূর হবে। পাশাপাশি তৃণমূলের প্রতীক আর তহবিল হাতছাড়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। পাশাপাশি নন্দীগ্রাম থেকে জিতে যদি বিধানসভায় যেতে পারেন তাহলে তিনি হতে পারেন অঘোষিত বিরোধী নেত্রী। যা কিছুটা হলেও চাপে রাখতে পারে শাসক দল বিজেপিকে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Sumit Roy Arrest: পদবীর বানান বদলে লুকোচুরি! 'বড় খিলাড়ি' সুমিত রায়কে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করল সিআইডি
Recommended image2
Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোয় আগে কি বন্যা?
Recommended image3
হু হু করে ডুববে কলকাতা? শহরের নিচু এলাকাগুলো চলে যাবে জলের তলায়! IPCC রিপোর্টে বড় সতর্কতা
Recommended image4
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগ, নির্দেশ রাজ্যপালের
Recommended image5
Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের
Related Stories
Recommended image1
Durga Puja: দুর্গা পুজোর এই দিন রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শুভেন্দুর, কী বললেন বিজেপি নেত্রী
Recommended image2
8th Pay Commission: ৩৫ লক্ষ কর্মীর বেতন কি বাড়বে? ৮ম বেতন কমিশনের চেন্নাই বৈঠকের বড় আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved