Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর বাজারে বেহাল দশা, ফল-ফুল, শাকসবজির দামে বেচাকেনা তলানিতে

Published : Sep 17, 2026, 11:02 AM IST
Vegetables Cooking Mistakes

সংক্ষিপ্ত

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর আগে সবজির বাজার দরে আগুন। লোহালক্কড়ের দেবতার আরাধনায় বাজার করতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলফুল থেকে শাকসবজি। কেমন দাম ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজোর আগে বাজারে জমজমাট কেনাকাটা থাকার কথা। কিন্তু এবার ছবিটা যেন কিছুটা অন্যরকম। পুজোর সামগ্রী থেকে শুরু করে বিশ্বকর্মা ঠাকুর—সবই রয়েছে বাজারে, কিন্তু ক্রেতার দেখা মিললেও সেই তুলনায় বিকিকিনি অনেকটাই কম। ফলে চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালে। বিশ্বকর্মা পুজো মানেই কারখানা, ওয়ার্কশপ, গ্যারাজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে পুজোর আয়োজন। আর পুজোর আগে বাজারেও থাকে কেনাকাটার ব্যস্ততা।

বিশ্বকর্মা পুজোর বাজারে ফলফুলের দামে আগুন:-

কিন্তু এবার সেই চেনা ছবিতে যেন কিছুটা ভাটা। বাজারে সাজানো রয়েছে বিশ্বকর্মা ঠাকুর থেকে পুজোর যাবতীয় সামগ্রী। কিন্তু ক্রেতা এলেও অনেকেই দাম শুনে পিছিয়ে যাচ্ছেন। ফলে বিশ্বকর্মা ঠাকুর কিনতে আসা ক্রেতাদের একাংশের মুখেও বাজেটের চিন্তা।

ফুল, ফল, মালা, ধূপ-ধুনো থেকেপুজোর অন্যান্য সামগ্রী—প্রতিটি জিনিসেরই রয়েছে আলাদা দাম। তার সঙ্গে বিশ্বকর্মা প্রতিমার দামও নির্ভর করছে প্রতিমার আকার ও সাজসজ্জার উপর। তবে শুধু দামই নয়, এবার সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন বিক্রেতারা বিকিকিনি কমে যাওয়া। যাঁরা বিশ্বকর্মা ঠাকুর কিনতে বাজারে আসছেন, তাঁদের অনেকেই ছোট বাজেটের মধ্যে প্রতিমা খুঁজছেন। ফলে বড় প্রতিমা কিংবা তুলনামূলক বেশি দামের প্রতিমার বিক্রি কম।

কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? 

বিক্রেতাদের দাবি, পুজো যত এগোবে বিক্রি কিছুটা বাড়ার আশা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাজারের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। অন্যদিকে ক্রেতাদের বক্তব্য, পুজো তো করতেই হবে, কিন্তু বাজারদর সামলে বাজেটের মধ্যেই করতে হচ্ছে কেনাকাটা। অর্থাৎ, বিশ্বকর্মা পুজোর আগে বাজারে পুজোর প্রস্তুতি থাকলেও সেই চেনা কেনাকাটার উন্মাদনা এবার অনেকটাই কম। একদিকে বিভিন্ন পুজোর সামগ্রীর দাম, অন্যদিকে কম বিক্রি—দুইয়ের মাঝে দাঁড়িয়ে চিন্তায় বিক্রেতারা। এখন পুজোর শেষ মুহূর্তে বাজার কতটা জমে ওঠে, সেদিকেই তাকিয়ে ব্যবসায়ীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ১.৫ কোটি টাকা উধাও, ভাইয়ের সই জালের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
CPIM Jadavpur Rally: যাদবপুরে পাল্টা মিছিল বামেদের! বিজেপির বিরুদ্ধে স্লোগান, একযোগে আক্রমণ সুজন-সেলিমের