WB Weather Alerts: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, কালীপুজোর আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

Published : Nov 04, 2026, 11:15 AM IST

WB Weather Alerts: সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।।

PREV
16
ফের নতুন করে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও কলকাতার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

26
কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি ?

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বজ্রপাতের আশঙ্কার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, কলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

36
কলকাতার আবহাওয়া

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। তবে বুধবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরে বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ০.২ মিলিমিটার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

46
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকে কালীপুজোর আগের রাত অর্থাৎ শনিবার পর্যন্ত রাতের তাপমাত্রায় সামান্য পতনের ইঙ্গিত। ভোরের দিকে ফাঁকা এলাকায় হালকা কুয়াশা। হেমন্তের পরশ। কালীপুজো পর্যন্ত মনোরম আবহাওয়া। দক্ষিণবঙ্গে কালীপুজোর পরের দিন সোমবার থেকে আবার বৃষ্টি। সোমবার ৯ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়ায়। দক্ষিণবঙ্গে ১০ তারিখ প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে উত্তরবঙ্গে আপাতত আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য করে কমবে। এখনই দিনের তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই।

56
কলকাতার তাপমাত্রা

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। খুব হালকা বৃষ্টি। রাতের দিকে সামান্য শিরশিরানি ভাব। কাল বৃহস্পতিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। মনোরম হেমন্তের আবহাওয়া তৈরি হবে। কলকাতায় আগামী রবিবার পর্যন্ত রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নেমে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার ঘরে আসতে পারে। দিনের তাপমাত্রার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

66
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি

১১ নভেম্বর নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। যার প্রভাব তামিলনাড়ু অন্ধ্র উপকূলে প্রত্যক্ষ ভাবে পড়তে পারে। পরোক্ষভাবে বাংলায় আবার শুষ্ক উত্তর পশ্চিমী হাওয়ার দাপট কমে বাড়তে পারে জলীয় বাষ্প পূর্ণ পূবালী হাওয়ার দাপট। ফলে আবার বাড়বে অস্বস্তি। আবার উত্থান হবে দিন ও রাতের তাপমাত্রার।

১৩ নভেম্বর আবার বঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।১৮ নভেম্বরের পর স্থায়ী হেমন্তের পরশ। শীতের পোশাক ব্যবহারের প্রয়োজন হতে পারে রাতে এবং ভোরে। বাতানুকূল যন্ত্র আর প্রয়োজন নাও হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories