জানা গিয়েছে একগুচ্ছ ঘূর্ণাবর্ত ও সিস্টেমের কারণে বাংলার আবহাওয়ার এহেন বদল ঘটছে। সেইসঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি তো আছেই। সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।