ASHA Workers: ১০০০ টাকা ভাতা বৃদ্ধি, বাজেটে আশাকর্মীদের জন্য় আর কী কী ঘোষণা?

Published : Feb 05, 2026, 03:26 PM IST
west Bengal udget 2026 allowance for ASHA workers has been increased by 1000 rupees

সংক্ষিপ্ত

রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে আশাকর্মীদের জন্য কল্পতরু হয়েছে রাজ্য সরকার। একাধিক ঘোষণা করা হয়েছে তাঁদের জন্য।

রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে আশাকর্মীদের জন্য কল্পতরু হয়েছে রাজ্য সরকার। একাধিক ঘোষণা করা হয়েছে তাঁদের জন্য। আশাকর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। মোট ১৮০ দিন অর্থাৎ ৬ মাস মাতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। এছাড়াও, আশাকর্মীদের জন্য ৫ লক্ষ টাকার বিমারও ঘোষণাও করা হয়েছে। কর্মরত অবস্থায় কোনও আশাকর্মী মারা গেলে তাঁর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে।

বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বৃদ্ধি। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১,২০০ টাকা। এবার থেকে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পাবেন ১৫০০ টাকা করে। আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১৭০০ টাকা।

সেই সঙ্গে প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৫ অগাস্ট থেকে মিলবে এই ভাতা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বাংলার যুবসাথী’। মাধ্যমিক উত্তীর্ণ, ২১ বছর থেকে ৪১ বছর পর্যন্ত বয়সিরা এই বেকার ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। সর্বোচ্চ ৫ বছর পাওয়া যাবে এই ভাতা। এই প্রকল্পে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত অর্ধিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পে বরাদ্দ ৫০০০ কোটি টাকা।

এছাড়াও, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হল। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। রাজ্যের প্যারাটিচারদের ভাতাও মাসে ১০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন প্যারাটিচাররা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নিউ মার্কেটে 'দাদাগিরি' পুলিশের হোমগার্ডের, জরিমানা আদায়ের ভাইরাল ভিডিও
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের