Surendra Nath College: উইপোকায় খাওয়া টাকা থেকে গর্ভধারণ প্রতিরোধের প্যাকেট, কলেজের ঘটনায় মুখ খুললেন তৃণমূল নেতা

Published : Jun 03, 2026, 10:12 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Surendra Nath College News:  কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার লক্ষ লক্ষ উইপোকা খাওয়া টাকা। ছাদে রুম নয় যেন বিলাসবহুল হোটেল কোনো। কলকাতা শহরের নামজাদা কলেজের কুকীর্তি ফাঁস। ধরা পড়ল বিরাট চক্র? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Surendra Nath College News: শহরের নামজাদা কলেজের ভিতরে পরতে পরতে রহস্য। প্রথমে আলমারি থেকে উদ্ধার ২ স্যুটকেস উইপোকা খাওয়া বান্ডিল-বান্ডিল নষ্ট টাকা। আর তারপর তদন্তের জাল বিছাতেই যা ধরা পড়ল তা দেখে চক্ষু চড়ক গাছ সকলেরই। কলেজ না Oyo রুম ? ইউনিয়ন রুম থেকে প্রথমে লক্ষ লক্ষ টাকা উদ্ধার, তারপরেই পিঁয়াজের খোসা ছাড়ানোর মত পরতে রহস্য। কলেজের ছাদের ঘরে ঢুকে চক্ষু চরক গাছ। এসি, দামি বিছানায়, আলমারিতে রাখা নরম বালিশ, অত্যানিক বাথরুম, কি নেই সেখানে? মিললো মদের বোতল, গর্ভধারণ প্রতিরধের প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন। এতো গেলো ইন্টারভেল, ক্লাইমাক্স ? ইনিয়ন রুম থেকে মিললো কালো প্লাস্টিকের আগ্নেয়াস্ত্র। কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এসব জিনিস এলো কথা থেকে ? অভিযোগের দিক শিবাশিষ ব্যানার্জি ও তার ছেলের বিরুদ্ধে। কলেজের ছাদে ম্যাসাজ পার্লার চলতো বলেও দাবি কলেজ কর্মীদের।

সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে কী কী অভিযোগ উঠে আসছে?

এদিকে এই ঘটনা সামনে আসতেই পূর্বতন সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি শিবির। বরাহনগরের বিধায়ক সজল ঘোষ মঙ্গলবার রাতেই সুরেন্দ্রনাথ কলেজের ঘটনাস্থল পরিদর্শনে যান। তারপর প্রাক্তন শাসক শিবিরকে তোপ দেগে তিনি জানান যে, এই হলো তৃণমূল সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের আসল ছবি। কীভাবে পূর্বতন সরকার রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে শুধু কলকাতা নয় খোঁজ নিলে জেলায় জেলায় এই চিত্রই ধরা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক। তার দাবি, তৃণমূলের সময়ে রাজ্যে শিক্ষা ব্যবস্থার কী যে দশা হয়েছিলো তা আর বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় যাকে নিয়ে এতকাণ্ড অর্থাৎ কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইসবে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে, ঘটনার সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলেছেন তিনি। এমনকি সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম ও ছাদে যেসব জিনিস পাওয়া গিয়েছে তাতে নিজের ছেলের নাম জড়ালেও মানতে নারাজ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন যে, ''এসব সম্বন্ধে কথা বলাই উচিত নয়৷ পুরো ব্যাপারটাই সাজানো গেম৷ প্রি প্ল্যানড করা৷ একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনও এই জিনিস হতে পারে না৷ যে বলছে, সে এতদিন কেন প্রতিবাদ করেনি, কেন প্রশাসনের কাছে যায়নি৷ আমরা কোনওদিন টলারেট করিনি৷ করবও না ভবিষ্যতে৷ এগুলো সাজিয়ে রেখে করছে৷ আপনি যাওয়ার আগে সাজিয়ে রেখেছে৷'' ঠিক এই ভাষাতেই মন্তব্য করেন ওই তৃণমূল নেতা।

এমনকি তার ছেলে যে কলেজে যায় না পুলিশর কাছে সে কথাও জানিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বলেন যে, ''আমার ছেলে ওই কলেজে যায় না। সে খেলাধূলো নিয়েই থাকে। আর হাইকোর্টে প্র্যাকটিস করে।'' এমনকি পুরো ঘটনাটি প্রি-প্ল্যান। এবং সাজানো বলেও পাল্টা সুর চড়িয়েছেন তিনিও। তবে এখন দেখার সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডের জল কতদূর গড়ায়!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: 'অকাজ-কুকাজ আর ঠাণ্ডা ঘরে ফুর্তি, এখনও ড্রামা করছেন রাস্তায়' সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ
Tmc Councilor Arrested News: ব্যবসায়ীদের থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ, ধৃত কাউন্সিলর