পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে কৃষকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় উপভোক্তার সংবেদনশীল তথ্য যেমন আইডি নম্বর এবং জমির পরিমাণ আংশিকভাবে লুকিয়ে রাখা হবে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু হয়েছে বাংলায়। মমতা সরকার এই রাজ্যে গৃহবধূ থেকে বেকার যুবক, স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ ব্যক্তি সকলের জন্য চালু করেছে ভাতা। তেমনই এই রাজ্যের কৃষকদের জন্য চালু আছে আলাদা সুবিধা।
27
বাংলায় চালু থাকা ভাতার তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা চালু আছে বাংলায়। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এই সকল প্রকল্পের দ্বারা মাসে মেলে ১৫০০ টাকা থেকে প্রায় ২ হাজার টাকা।
37
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুবিধা চালু করেছে রাজ্যবাসীর জন্য। তেমনই চালু কৃষকদের জন্য চালু করেছে প্রকল্প। এবার বঙ্গে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোটালে কৃষকদের ব্য়ক্তিগত তথ্যের সুরক্ষার জন্য নেওয়া হল বড় পরিবর্তন।
জানা যাচ্ছে, এখন থেকে অনলাউনে স্ট্যাটাস চেক করলে উপভোক্তার সমস্ত ব্যক্তিগত তথ্য স্পষ্টভাবে দেখা যাবে না। বরং গোপনীয়তা বজায় রাখার জন্য আংশিকভাবে লুকিয়ে বাম মাস্কিং করে রাখা হচ্ছে।
57
কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু। এর আগে অফিসিয়াল পোর্টাল krishakbandhu.net এ নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে গিয়ে শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করলে যে কোনও কৃষকের নাম ও জমির পরিমাণ এবং আইডি-র মত সংবেদনশীল তথ্যগুলো সহজে দেখা যেত।
67
এবার এই নিয়মে এল বদল। কেন্দ্র সরকারের পিএম কিষান পোর্টালের এই নতুন সুরক্ষা বলায় তৈরি করা হয়েছে। যেখানে নতুন আপডেটের পরে পোর্টালের স্ট্যাটাল চের করলে কৃষকের তথ্যের একটি বড় অংশ X চিহ্ন দ্বারা ঢেকে দেওয়া থাকবে।
77
এই পদক্ষেপের প্রধান সুবিধা হল তথ্যের গোপনীয়তা বৃদ্ধি। অনুমতি ছাড়া অন্য কেউ এখন গুরুত্বপূর্ণ আইডি নম্বরগুলো দেখতে পাবেন না। এদিকে আবার রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুদফা নির্বাচন। এবং ৪ মে ফলপ্রকাশ। নিয়ম অনুসারে, এই সময় নতুন করে কোনও আর্থিক অনুদান ছাড়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.