
Lakkhir Bhandar News: মহিলার লক্ষ্মীর ভান্ডারে রাকিবুল! মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই অকপট দাবি রাকিবুলের। প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে হবে। কারণ বেনোজল ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারে। বুধবার সাংবাদিক বৈঠকে একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একজন পুরুষের নাম নিয়ে দেখিয়ে দিলেন কীভাবে এতদিন ধরে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছিলেন। তিনি রাকিবুল শেখ। তাঁর নাম-ঠিকানা-বাড়ি, সবই সামনে এনেছেন শুভেন্দু।
রাকিবুলের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। সেখানে রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। শুধু তিনি নন তাঁর স্ত্রীও তাঁর সঙ্গেই এতদিন পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা। দু'জনেই আবার রয়েছে এসআইআরের বিচারাধীন তালিকায়। ফলে কেউই ভোট দিতে পারেননি। রাকিবুল পেশায় হোটেল ব্যবসায়ী। যদিও এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নেওয়ায় কোনও ‘ভুল’ দেখছেন না তিনি। তাঁর সাফ কথা, বিগত সরকার দুর্নীতির সরকার ছিল, তাই আমরা সুবিধা নিয়েছি। ২০২৩ সাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাচ্ছিলেন রাকিবুল।
এদিকে, নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তাড়াহুড়ো করার দরকার নেই। সকলেই পাবেন। এখন ২ কোটি ২০ লক্ষ মহিলা পান। তার মধ্যে বেআইনিভাবে ৩০ লক্ষের মতো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিলআপ করতে পারবেন। তাঁরা ৩ তারিখ থেকে টাকা পাবেন। আপাতত ১ জুন থেকে আগামী ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে। বিডিও ও পৌরসভা, ওয়ার্ডভিত্তিক, পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে ফর্ম ফিলআপের কাজ।
#WATCH | West Bengal CM Suvendu Adhikari performs 'Gau Puja' at the ISKCON temple in Mayapur, Nadia district. https://t.co/XwEaNKP6Zw pic.twitter.com/1V5EBFNYMy
— ANI (@ANI) May 28, 2026
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.