Lakshmi Bhandar: ৫ বছর ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি! ৪০ হাজার টাকা না পেয়ে অভিযোগ

Published : Mar 09, 2026, 09:03 AM IST

Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সামনে এল বড় জালিয়াতি। এবার পাঁচ বছর ধরে টাকা না পাওয়ার আবেদন জানালেন হাওড়ার মৌমিতা মণ্ডল। তাঁর টাকা ঢুকছে অন্যত্র। তেমনই অভিযোগ। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে এই প্রকল্পেও যে জালিয়াতি হয়েছে তা এবার আবারও সামনে এল।

210
৫ বছর ধরে জালিয়াতি

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্যের অ্য়াকাউন্টে ঢুকছে। এমনই অভিযোগ হাওড়ার বাসিন্দা মৌমিতা মণ্ডলের। এই ঘটনা ঘটছে গত পাঁচ বছর ধরে।

310
মৌমিতার অভিযোগ

সম্প্রতি মৌমিতা জানিয়েছেন, গত পাঁচ বছর ধরেই মৌমিতার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য অ্য়াকাউন্টে। আর তিনি গোটা বিষয়টি জেলা প্রশাসন আর সমাজ কল্যাণ দফতরকে জানিয়েছেন। কিন্তু দুই জায়গা থেকেই গোটা বিষয়টি বারবার এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

410
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন

মৌমিতা মণ্ডল জানিয়েছেন, তিনি ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার সময়ই এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই সময় থেকেই তাঁর নামে বরাদ্দ হওয়া টাকা অন্য কোনও অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন মৌমিতা।

510
অন্য অ্য়াকাউন্টে টাকা!

মৌমিতার নামে বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য যে অ্যাকাউন্টে ঢুকছে তারও বিস্তারিত তথ্য তিনি জেলা প্রশাসনকে জানিয়েছেন। একাধিকবার দুয়ারে সরকার শিবিরেও গেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি। টাকা জোটেনি তাঁর ভাগ্যে।

610
গুরুত্ব দেওয়া হয়নি

মৌমিতার অভিযোগ, একাধিকবার অভিযোগ জানালেও গুরুত্ব দেয়নি প্রশাসন। উল্টে তাঁকে বলা হয়েছে তাঁর নামে বরাদ্দ হওয়া টাকা অন্যত্র গেলে তাদের কিছু করা নেই। তাতেই মৌমিতার অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সক্রিয় রয়েছে একটি জালিয়াতি চক্র। যাদের কারণে টাকা তছরুপ হচ্ছে।

710
জনপ্রিয় প্রকল্প

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের মাসিক ১৫০০ ও পিছিয়ে পড়া মহিলাদের মাসে ১৮০০ টাকা দেয়।

810
বাজেটে টাকা বৃদ্ধি

চলতি বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের মানুষের মধ্যেও যথেষ্ট উন্মাদনা রয়েছে।

910
টাকা না পড়ার অভিযোগ

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এর আগেও জালিয়াতির অভিযোগ উঠেছিল। হাওড়ারই বাসিন্দা কবিতা মণ্ডল এই প্রকল্পের টাকা নিয়ে আগে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন।

1010
গত ৫ বছরে মৌমিতার পাওয়া

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গত ৫ বছর ধরেই পাননি মৌমিতা। সবমিলিয়ে তাঁর পাওনা প্রায় ৪০ হাজার টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories