জমির কাগজ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, বাংলাদেশি অনুপ্রবেশ মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Published : Jul 17, 2026, 06:50 PM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

জমির নথিপত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। বাংলাদেশের অনুপ্রবেশকারী সন্দেহে গত জুন মাসে বাংলায় আটক হওয়া নাসির মোল্লা নামে এক ব্যক্তির দায়ের করা আবেদনের শুনানিৃতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদেশের ব্যাখ্যায় হাইকোর্ট জানায়, কোনও বিদেশি ভারতে সম্পত্তি কিনলেই যে তিনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন, এমন কোনও কথা নেই।

জমির নথিপত্র ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। বাংলাদেশের অনুপ্রবেশকারী সন্দেহে গত জুন মাসে বাংলায় আটক হওয়া নাসির মোল্লা নামে এক ব্যক্তির দায়ের করা আবেদনের শুনানিৃতে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদেশের ব্যাখ্যায় হাইকোর্ট জানায়, কোনও বিদেশি ভারতে সম্পত্তি কিনলেই যে তিনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন, এমন কোনও কথা নেই। আদালত তার দুই পৃষ্ঠার আদেশে উল্লেখ করে, "একজন বিদেশি নাগরিক ভারতে সম্পত্তি কিনতেই পারেন। কেবল ভারতে কোনও স্থাবর সম্পত্তি কেনার কারণেই সেই ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক হয়ে যান না।"

মোল্লার এক আত্মীয় তাঁর হয়ে এই আবেদনটি দায়ের করেছিলেন। তিনি বর্তমানে একটি হোল্ডিং সেন্টারে (আটক কেন্দ্রে) রয়েছেন। তাঁর আইনজীবী আদালতে দাবি করেছিলেন যে, আটক ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয় যে, তিনি বিদেশি নাগরিক বলে স্বীকারোক্তি দিয়েছিলেন। আদালত আবেদনকারীকে এমন নথিপত্র দাখিল করতে বলেছিল যা তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে। আদালত আদেশে উল্লেখ করে, "আদালতের এই প্রশ্নের জবাবে আবেদনকারীর আইনজীবী জানান যে, রিট পিটিশনের সঙ্গে সংযুক্ত নথিপত্রগুলোর মধ্যে জমির নথিপত্র ছাড়া অন্য কোনও নথিই আটক ব্যক্তির ভারতীয় নাগরিকত্বকে নিশ্চিতভাবে প্রমাণ করে না।" আদালত আরও যোগ করে, "জমির নথিপত্র—যার কথা আবেদনকারী বারবার উল্লেখ করছেন—তা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না।"

তিনি যে ভারতীয় নাগরিক, তা প্রমাণ করার মতো কোনও নথি দাখিল করার জন্য আদালত আবেদনকারীকে আগামী ২০ জুলাই পর্যন্ত আরও একটি সুযোগ দিয়েছে। আদালত জানায়, "রিট আবেদনকারী সেই সময়ের মধ্যে হলফনামার মাধ্যমে আটক ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যে কোনও নথি দাখিল করতে পারেন।"

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কার ভুলে প্রাণ গেল ৪ জনের? বহরমপুর দুর্ঘটনায় মুখ খুললেন রেল কর্তৃপক্ষ
Annapurna Yojana: তৃতীয় কিস্তি দেওয়ার আগে খারাপ খবর! অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে ঘোষণা অগ্নিমিত্রার