Madan Mitra: 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র

Published : Sep 03, 2026, 03:54 PM IST

Madan on Mamata-BJP: সেটিং তত্ত্বে ফের বিস্ফোরক মদন মিত্র! ১০-১২ ঘণ্টা জেরাও নাকি সেটিংয়ের অংশ, মমতা থাকলেই বিজেপির লাভ, পুরভোটেও 'সমর্থনে'র ইঙ্গিত। বিস্তারিত পড়ুন।

PREV
110
সেটিং বিতর্কে বিস্ফোরক মদন মিত্র

'এত দুর্নীতির পরেও কিছু হবে না। কারণ সেটিং আছে।' কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে সরব হলেন ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেওয়া মদন মিত্র। যিনি রাজ্যরাজনীতিতে কারালফুল নেতা হিসেবেই পরিচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বিধায়ক।

210
মদন ' বাণ'এ বিদ্ধ মমতা!

সম্প্রতি মদন মিত্র বলেছেন, ' বিজেপি নিজের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখবে।' তিনি আরও বলেছেন, রাজ্যে 'সেটিং তত্ত্বের জনক মমতা বন্দ্যোপাধ্যায়'।

310
নিশানায় বিজেপিও

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলই নয়। কামারহাটির বিধায়কের নিশানায় রয়েছে বিজেপিও। তিনি বলেছেন, 'বিজেপি নিজের স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখবে। তার কারণ মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই।' পুরভোটের আগে মদনের বিতর্কিত মন্তব্যে রীতিমত জল ঘোলা হতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

410
মদনের নিশানায় অভিষেকও

মদন মিত্রের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, বিদেশে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সেটিং করতেও রাজি ছিলেন।

510
মদন উবাচ

মদন মিত্র বলেছেন, 'চোখের সামনে যে জোচ্চুরি, যে মিথ্যা এবং প্রতি মুহূর্তে একটা কাল্পনিক বাতাবরণ তৈরি করে। উপরে কুস্তি আর রাতে দোস্তি বিজেপির সঙ্গে, এটা দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ১৫ বছর ক্ষমতায় না থাকতেন, বিজেপি আরও ৫০ বছর ক্ষমতায় আসত না। বিজেপির যদি সত্যি কেউ চিফ ইলেকশন এজেন্ট থাকে ভারতবর্ষে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।'

610
পুরভোটের আগেই উত্তাল রাজ্য রাজনীতি

মদন মিত্রের মন্তব্যের পরই রীতিমত উত্তাল রাজ্য রাজনীতি। সামনেই রাজ্যে পুরভোট। তার আগেই রীতিমত বোমা ফাটালেন মদন মিত্র। কালীঘাট-TMC বনাম ঋতব্রত-TMC দ্বন্দ্বে মদনের নয়া অভিযোগ ঘিরে পুরভোটের মুখে তুঙ্গে উঠল রাজ্য রাজনীতি। মদন একটা সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ট বৃত্তেই ওঠাবসা করতেন।

710
পুরভোট আর ছাত্র রাজনীতি ইস্যুতে মদনের প্রতিক্রিয়া

মদন মিত্রের ইঙ্গিত, আসন্ন পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে পরোক্ষে সমর্থন করতে পারে বিজেপি। অন্যদিকে ছাত্রভোট বন্ধের ব্যাপারেও মদন কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপির উত্থান ঠেকাতেই দীর্ঘ ধই ছাত্র সংসদ নির্বাচন করানো হয়নি। মদন মিত্রের কটাক্ষ, প্রকাশ্যে বিজেপি-বিরোধী ভাবমূর্তি দেখালেও তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন সমীকরণ বহাল বলে দাবি তাঁর।

810
বিজেপির প্রতিক্রিয়া

যদিও এই বিষযএ বিজেপি এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। পাশাপাশি মদনের বিরোধী পক্ষ কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

910
মদন মিত্রের অবস্থান

একটা সময় মমতা-ঘনিষ্ঠ নেতা হিসেবেই রাজ্য় রাজনীতিতে পরিচয় ছিল মদন মিত্রের। কিন্তু সম্প্রতি বিধানসভা নির্বাচনের হারের পর থেকেই মমতা তথা কালীঘাটের থেকে দূরত্ব বজায় রাখেন মদন মিত্র। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। চ্যালেঞ্জও ছুঁড়ে দেন।

1010
ঋতব্রত তৃণমূলের অবস্থান

বিধানসভায় বিরোধী দল হিসেবেই নিজেদের দাবি করছে ঋতব্রত শিবির। ভোটের পর থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায় কালীঘাটের থেকে দূরত্ব বজায় রাখেন। তাদের নেতৃত্বেই সইজাল কাণ্ডে রীতিমত ফাঁপড়ে পড়েন মমতা-অভিষেক। যদিও কোর্টের রায়ে আপাতত ঋতব্রত শিবিরই বিধানসভায় মমতাদের থেকে এগিয়ে রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories