Madhyamik Result: কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? কীভাবে জানবেন রেজাল্ট?

Published : Apr 07, 2026, 07:56 AM ISTUpdated : Apr 07, 2026, 08:12 AM IST
UP Board Exam 2026

সংক্ষিপ্ত

এবছর বিধানসভা নির্বাচনের কারণে ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই অর্থাৎ মে মাসে ভোটের ফল ঘোষণার পরেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। 

বিধানসভা নির্বাচনের কারণে এবছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে পরীক্ষা। এবার সামনে এল ফল প্রকাশ সংক্রান্ত দরুরি তথ্য সামনে এল। জানা যাচ্ছে, মে মাসেই প্রকাশিত হবে ফলাফল।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় ফল প্রকাশিত হয়। এবার এর অন্যথা হবে না। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন জানান, বিধানসভা ভোটের ফল ঘোষাণা করা হবে ৪ মে। সুতরাং, তার পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।

এবার পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন। গতবছরের তুলনায় বেশি। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪,২৬,৭৩৩ জন। ছাত্রী সংখ্যা ৫,৩৩,২। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীর সংখ্যা ছিল একজন। এবার মোট ২৬৮২ কেন্দ্র থেকে রয়েছে পরীক্ষা। কাজ করেছেন ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করছেন। সেই সঙ্গে এক্সামিনার ছিলেন প্রায় ৫২০০০০ জন। মোট ভেন্যুতে পরীক্ষা হয়েছে ১৪৮৬ টি।

মাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন অনলাইনে। wbbse.wb.gov.in এবং wbresult.nic.in ওয়েবাসাইট থেকে ফলাফল দেখতে পাহেন। তেমনই wbresults.nic.in wbbse.wb.gov.in ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। এছাড়াও মোবাল অ্যাপ থেকে ফলাফল দেখা যাবে। সেখানে লিখতে হবে iresults.net/wbbse 

এদিকে জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের সিলেবাসে বদল আসতে চলেছে। বাংলা, বিজ্ঞানের নমতো বিষয় আসতে চলছে পরিবর্তন। সেই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসে সময়োপযোগী বিষয় ঢোকানো হবে। অন্তর্ভুক্ত করা হবে মহাভাহত। সিলেবাস কমিটির চেয়ারপার্সন অদিতি নাগ চৌধুরী জানিয়েছেন, ২০২৭ সালেই সংশোধিত সিলেবাস চালু হবে।

অর্থাৎ শীঘ্রই প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ভোটের রেজাল্টের পরই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এমনটাই। 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

রাত হলেই নামবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
Suvendu Adhikari: রাজ্যে ১৭৭টি আসনে জিতবেই বিজেপি, তৃণমূল এবার ছাপ্পার সুযোগ পাবে না, চ্য়ালেঞ্জ শুভেন্দুর