Mamata Banerjee : দিল্লির রাস্তায় প্রিজন ভ্যানে গান গেয়ে প্রতিবাদ মমতা,দোলার

Mamata Banerjee : দিল্লির রাস্তায় প্রিজন ভ্যানে গান গেয়ে প্রতিবাদ মমতা,দোলার

Published : Oct 10, 2026, 07:03 PM IST

Mamata Banerjee : ভোট চুরির অভিযোগ তুলে দিল্লিতে ধর্নায় বসে আটক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা ও তৃণমূলের একাধিক নেতা।

Mamata Banerjee : ভোট চুরির অভিযোগ তুলে দিল্লিতে ধর্নায় বসে আটক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা ও তৃণমূলের একাধিক নেতা। সেখান থেকেই তাঁকে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। মমতার সঙ্গে আটক হন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম এবং প্রতিমা মণ্ডলও। আটক হওয়ার পর প্রিজন ভ্যানে বসেই গান ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিনে তাঁর কণ্ঠে শোনা যায় ‘জাগো দুর্গা’, ‘সারে জাহাঁ সে আচ্ছা’ এবং ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গান। ধর্না তুলে নেওয়ার অনুরোধে রাজি না হওয়ায় দিল্লি পুলিশ তাঁকে আটক করে বলে খবর। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা উল্লেখ করে জমায়েতের উপর বিধিনিষেধের কথা জানানো হয়েছিল বলে সূত্রের খবর।এদিকে, দিল্লিতে এ দিন আটক করা হয় কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও। দিল্লিতে মমতার আটক, প্রিজন ভ্যানে তাঁর গান এবং রাজনৈতিক উত্তেজনার সম্পূর্ণ ছবি দেখুন এই ভিডিওতে।

07:16Mamata Banerjee Detained News: ‘আমাদের কিডন্যাপ করে ২ ঘণ্টা ঘুরিয়েছে!’ দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মমতা
03:52Mamata Banerjee | Delhi Protest : রাস্তায় বসে পড়তেই মমতাকে ধরে নিয়ে গেল পুলিশ, রেগে লাল দিদি
07:44Shamik Bhattacharya : মহালয়ার সকালে গঙ্গার ঘাটে তর্পন করে কী বললেন শমীক ভট্টাচার্য!
06:42Mahalaya 2026 : মন্ত্রোচ্চারণে মুখর সদরঘাট, মহালয়ায় পূর্বপুরুষদের স্মরণে তর্পণ দিতে ভিড়
08:27CM Suvendu On DA Increase: মহালয়াতেই সরকারি কর্মীদের বড় সুখবর! ষষ্ঠীর আগেই ২০% DA-সহ বেতন
03:14Rejinagar By election 2026 : রেজাল্ট আগে থেকেই সেট করা, রিগিংয়ের জয়, অভিযোগ কংগ্রেস প্রার্থীর
11:26দুর্গাপূজা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর! কী বলছেন তিনি?
05:54Hasirani Rath: জয়ের পর শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় কথা বললেন হাসিরানি রথ, দেখুন
09:12অভয়া বিচার পাবেই, আরজি কর কাণ্ডে মমতার বড় কুকীর্তি ফাঁস করে গর্জে উঠলেন শুভেন্দু
Read more