Mamata Banerjee: "১০০ টা ফ্লাইট, ২০০ খানা হেলিকপ্টার!" বিজেপিকে নিশানা করে বহিরাগত তত্ত্ব মমতার

Published : Apr 21, 2026, 05:08 PM ISTUpdated : Apr 21, 2026, 05:25 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: ব্যারাকপুরের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “বাংলা দখল করতে বিজেপি ১০০ টা ফ্লাইট, ২০০ খানা হেলিকপ্টার এবং দু-লক্ষ বহিরাগত নিয়ে এসেছে। আমরা বারবার কেন্দ্রকে বলি যে, পাটের ব্যাগ নাও। ওরা নেয় না। পাটকল বন্ধ করে দেয়। আর আমরা খোলার চেষ্টা করি।" 

Mamata Banerjee: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার, ব্যারাকপুরে একটি জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news live)। সেই সভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী (mamata banerjee news)। 

বিজেপিকে নিশানা করে বহিরাগত তত্ত্ব মমতার

ব্যারাকপুরের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “বাংলা দখল করতে বিজেপি ১০০ টা ফ্লাইট, ২০০ খানা হেলিকপ্টার এবং দু-লক্ষ বহিরাগত নিয়ে এসেছে। আমরা বারবার কেন্দ্রকে বলি যে, পাটের ব্যাগ নাও। ওরা নেয় না। পাটকল বন্ধ করে দেয়। আর আমরা খোলার চেষ্টা করি।"

 

 

তারপরেই মমতা যোগ করেন, “বাজেটে বলেছিলাম ৪% শতাংশ ডিএ দেব। কিন্তু নির্বাচন কমিশন আটকে রেখেছে। আমি বলব, তুমি সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ো। এটা তোমার কাছে যাওয়াই উচিত নয়। কারণ, এটা হল ভোটের আগের ঘোষণা। আর ভোট হল পরের ঘোষণা। ২৫% ডিএ দিয়েছি। আর চার শতাংশ ডিএ যেটা ঘোষণা করেছি, সেটা এপ্রিলের বেতনের সঙ্গেই পেয়ে যাবেন। যা কথা দিই, আমরা সেটাই রাখি।"

 

 

তৃণমূল নেত্রী জানাচ্ছেন, “ঝালমুড়ি তো এসপিজি বানিয়ে দিয়েছিল। আগে থেকে ক্যামেরা নিয়ে গেছে। আবার পকেটে করে মোড়া ১০ টাকা নিয়ে গেছেন।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

'কেন সরকারি কর্মীদের ৪% DA দেওয়া হয়নি?' জনসভায় মহার্ঘ ভাতা নিয়ে ECI-কে তোপ মমতার
WB Election 2026: শেষবেলার প্রচারে নন্দীগ্রামকে কী মনে করালেন শুভেন্দু? দেখুন