Mamata Banerjee: ১টা নয় ২টো করে ফ্ল্যাট! রাণিগঞ্জে ভোট প্রচারে প্রতিশ্রুতি মমতার

Published : Mar 28, 2026, 01:14 PM IST
Mamata Banerjee assures 10 lakh rupees and two flats to residents of landslide prone areas in Raniganj

সংক্ষিপ্ত

Mamata Banerjee at Raniganj: ভোট প্রচারে রাণিগঞ্জে মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর সেখান থেকেই ধস প্রবণ এলাকার বাসিন্দাদের দুটি করে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা। পাশাপাশি শিফটিং-এর জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ বলেও জানিয়েছেন। 

রাণিগঞ্জে ভোট প্রচারে গিয়ে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রানিগঞ্জের ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিজেপিককে নিশানা করেন। পাশাপাশি রাণিগঞ্জের ধস প্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষ বার্তা দেন মমতা। তিনি জানিয়েছেন ক্ষমতায় ফিরলেই রাণিগঞ্জের ধস প্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রানিগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগ তুলেছেন।

রাণিগঞ্জে ফ্ল্যাট দেওয়ার বার্তা

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বার্তা, 'রাণিগঞ্জ ধস প্রবণ এলাকা। ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করেছি। আরও ৪ হাজার ফ্ল্যাট তৈরি হচ্ছে. আমি মা, ভাই, বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানষের জীবন বেশি দামি। একটা নয়, দুটো করে ফ্ল্যাট সরকার আপনাদের দেবে। শিফটিংয়ের খরচাও দেবে। মোট ১০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।' তবে এখানেই থামেননি মমতা। তিনি আরও বলেছেন, যদিও আরও খরচ বাড়ে তাহলেও কোনও সমস্যা নেই। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, টাকার সঙ্গে মানুষের জীবনের কোনও তুলনা হয় না। তিনি বলেছেন, কোনও কারণে ধস নামলে প্রচুর মানুষ ধসের তলায় চলে যান। সেটা তিনি চান না। 'আমরা চাই জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না। আবেদন করছি।'

রাণিগঞ্জ আসানসোলের রাস্তায় মাঝেমধ্যেই বিরাট ধস নামতে দেখা যায়। আর সেই কারণেই পুনর্বাসনের চিন্তাভাবনা করছেন মমতা।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বার্তা, 'রাণিগঞ্জ ধস প্রবণ এলাকা। ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা খরচ করে ৬ হাজার ফ্ল্যাট তৈরি করেছি। আরও ৪ হাজার ফ্ল্যাট তৈরি হচ্ছে. আমি মা, ভাই, বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানষের জীবন বেশি দামি। একটা নয়, দুটো করে ফ্ল্যাট সরকার আপনাদের দেবে। শিফটিংয়ের খরচাও দেবে। মোট ১০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।'

কমিশনকে হুমকি মমতার

মমতা বন্দ্যোপাধ্য়ায় রাণিগঞ্জের সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন। তিনি নির্বাচন কমিশনকে ভ্যানিশ কমিশন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপি পরিচালিত ভ্যানিশ কমিশন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সরকারি আমলাদের বদলি করে দিয়েছে। তিনি সরকারি আমলাদেরও প্রচ্ছন্ন হুমকি দেন। বলেন, 'আপনারা মানুষকে দেখুন। আমাকে দেখার প্রয়োজন নেই।'

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Agnimitra Paul: আসানসোল দক্ষিণের BJP প্রার্থী অগ্নিমিত্রা পালের নামে একাধিক ক্রিমিনাল কেস, রইল লিস্ট
Nisith Pramanik: রামনবমীর দিনেই বিজেপি বনাম তৃণমূল! ‘চোর-চোর’ স্লোগানে থমকাল নিশীথের কনভয়