Nisith Pramanik: রামনবমীর মিছিলে নিশীথ প্রামাণিককে দেখে উঠল 'চোর' স্লোগান, তুঙ্গে TMC-BJP তরজা

Published : Mar 28, 2026, 12:16 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nisith Pramanik News: রামনবমীর মিছিলে বেরতেই মাথাভাঙার বিজেপি প্রার্থীকে ঘিরে চোর স্লোগান। কটাক্ষ বনাম পাল্টা কটাক্ষে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। তবে পাল্টা প্রতিত্তুরে কী বললেন নিশীথ প্রামাণিক? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

মাথাভাঙা: মাথাভাঙা ২ ব্লকের ফুলবাড়িতে শুক্রবার বিকেলে রামনবমীর কর্মসূচিতে যাওয়ার পথে বড় শৌলমারি পঞ্চায়েতের বালাসুন্দর এলাকায় মাথাভাঙা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়কে নিশানা করে 'চোর-চোর' ও 'বহিরাগত' স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমুলের বিরুদ্ধে। নিশীথ বলেন, "এটাই তৃণমূলের সংস্কৃতি। তাই তৃণমূলের কে-কী বলল, তাতে কিছু আসে যায় না। আমরা মাঠে নামলে সাবলু বর্মণ (প্রার্থী) ঘর থেকে বার হতে পারবে না। এ দিকে, সাবলু বলেন, "রামনবমী পালনের জন্য কর্মীরা জমায়েত করেছিলেন। সে সময়ে নিশীথের কনভয় ঢুকে পড়ায় কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে কর্মীদের শান্ত করে পরিস্থিতি সামাল দিই।”

রামনবমীর মিছিলে নিশীথ প্রামাণিক:-

 

 

অন্যদিকে, মাদারিহাটে সম্প্রীতির ছবি!রামনবমীর মিছিলে এক সারিতে তৃণমূল ও বিজেপি প্রার্থী। আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক বিরল সম্প্রীতির চিত্র। রামনবমীর পুণ্য তিথিতে জয় শ্রীরাম ধ্বনিতে যখন চারিদিক মুখরিত, তখন একই মিছিলে পা মেলালেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো এবং বিজেপি প্রার্থী নক্সমন লিমবু। রাজপথের এই শোভাযাত্রায় তাঁদের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও। ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও এদিনের মিছিলে দুই রাজনৈতিক প্রতিপক্ষের বন্ধুত্বপূর্ণ উপস্থিতি এলাকাবাসীর নজর কেড়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kajal Sheikh: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম উঠল কাজল শেখের, এবার কী মনোনয়ন জমা দিতে পারবেন?
WB Elections 2026: কেন্দ্রীয় বাহিনী থাকতেও অশান্তি কেন? বড় জবাব দিলেন CEO মনোজ কুমার