
Criminal Cases Against Agnimitra Paul: বাংলার ভোটের (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। রাজ্যে এবার দুদফায় ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে দু’দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। ৪ মে ফল ঘোষণা করা হবে।
নির্বাচনের সময় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সেই আদেশ কঠোরভাবে প্রয়োগ করবে, যা অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তাঁদের হলফনামার পাশাপাশি সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের মাধ্যমে ভোটারদের কাছে তাঁদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার তথ্য প্রকাশ করতে হবে। এর জন্য নির্ধারিত সময়সীমাও কঠোরভাবে মেনে চলা হবে। কমিশন এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। প্রত্যেক প্রার্থীকে সংবাদপত্র এবং নিউজ চ্যানেলের মাধ্যমে তিনবার তাঁদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার (বিচারাধীন মামলা বা পূর্বের দণ্ডাদেশ) তথ্য প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও তাঁদের প্রার্থীদের জন্য এই শর্তটি মেনে চলতে হবে। কমিশন এর জন্য ফরম্যাট এবং ফন্টও চূড়ান্ত করেছে।
কতগুলো মামলা?
আসানসোল দক্ষিণের (Asansol Dakshin) বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। যার জন্য তাঁকে মাঝে মাঝেই কোর্টে হাজিরা দিতে যেতে হয়। বিজেপির তরফে সম্প্রতি বেশ কয়েকজন প্রার্থীর নামে থাকা ফৌজদারি মামলার বিবরণ প্রকাশ করা হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তার মধ্যে রয়েছে অগ্নিমিত্রা পালও। তাতে দেখা গিয়েছে, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার নামে মোট ২২টি ফৌজদারি মামলা রয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। রাজ্যের বিভিন্ন আদালতে সেই সব মামলা রয়েছে। যদিও তিনি কোনও মামলাতেই দোষীসাব্যস্ত হননি।
বিজেপি কী বলল
বিজেপির তরফে জানানো হয়েছে, গত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে জয়লাভের পর এবার বিজেপি তাকে ফের ওই একই কেন্দ্রের প্রার্থী করেছে। অগ্নিমিত্রা পাল বিখ্য়াত ডিজাইনার। তিনি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তিনি বিধানসভা গেলে অবদান রাখতে পারবেন। এটাও বলা হয়েছে যে অগ্নিমিত্রার বিরুদ্ধে আনা অভিযোগগুলি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আনা হয়েছে।
২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির অগ্নিমিত্রা পাল হারান তৃণমূলের সায়নী ঘোষকে। এবার অগ্নিমিত্রার মোকাবিলায় তৃণমূল প্রার্থী করেছে অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে। আসানসোল দক্ষিণের বাসিন্দা তাপস গত বার রানিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.