Breaking News: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা

Published : Oct 10, 2026, 02:38 PM ISTUpdated : Oct 10, 2026, 03:34 PM IST
মমতা আটক

সংক্ষিপ্ত

Mamata Detain: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চুরির অভিযোগে শনিবার দিল্লির সাউথ অ্যাভেনিউয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা বিক্ষোভে বসেছিলেন। সেখান থেকেই দিল্লি পুলিশ আটক করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই ধর্নায় বসেছিলেন মমতা। প্রিজন ভ্যানে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে বাঁচানোর ডাক দেন। তিনি বলেন, ‘দেশকে বাঁচান। গণতন্ত্রকে বাঁচান।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে পুলিশ। মমতার সঙ্গেই আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও'ব্রায়ন, শামিরুল ইসলাম ও সাকেত গোখেলকে।

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বার হতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।'দিল্লিতে ধর্নায় বসার পরই মমতাকে আটক করা হয়।

কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ককরোচদের কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু যন্তমন্তরে সেই কর্মসূচিতে তাঁকে যোগ দিতে দেওয়া হয়নি। তাঁকে বাড়ি থেকে বের হতেই দেওয়া হয়নি। দিল্লিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। আর সেই কারণেই মমতা বাড়ির সামনেই দেশ ও গণতন্ত্র বাঁচানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন।

সাকেত এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা-সহ অন্যদের আটক হওয়ার খবর জানান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রিজন ভ্যানে বসে ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’ এবং ‘জাগো দুর্গা’ গান গাইছেন মমতা। অন্যদিকে, সাংসদ মহুয়া মৈত্র সমাজমাধ্যমে অভিযোগ করেন, আটক হওয়া মমতাদের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা-ও স্পষ্ট নয়।

আটক হওয়ার আগে দিল্লিতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসে আন্দোলনের কারণ ব্যাখ্যা করেন মমতা। তিনি বলেন, ‘‘আমরা এখানে এসেছি, কারণ সিজেপির ছাত্রছাত্রী ও যুবক-যুবতীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই অনেক নেতাকে আটক করা হয়েছে। কাউকেই যন্তর মন্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদেরও নয়। তাই আমরা মনে করেছি, এখান থেকেই ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, ইন্ডিয়া জোট, অন্যান্য সংগঠন এবং দেশের যে সমস্ত মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোই ভাল।’’

সবিস্তারে আসছে...

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

JMB Terrorist Arrested: বিহার থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি, হস্তান্তর এনআইএ-কে
Durga Puja Program: ইডেনে মহালয়ার দিনে মেগা আয়োজন, ড্রোন-লেজার শো থেকে থাকছে আর কী কী চমক?