Mamata Banerjee: নিজের ঘরের মাঠেই এ কি অবস্থা জননেত্রীর (mamata banerjee news)? ভবানীপুরের একাধিক বুথে নাকি ৫০টির-ও কম ভোট পেয়েছেন তৃণমূল নেত্রী তথা খোদ 'ঘরের মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। নিকটতম বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা পরাজিত হয়েছেন ১৫,১০৫ ভোটে।
তার থেকেও বড় বিষয় হল, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এমন অনেক অনেক বুথ রয়েছে, যেখানে ৫০-এর কম ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ২৭ নম্বর বুথে মাত্র ১২টি ভোট পেয়েছেন তিনি। এবার সবিস্তারে হিসেব প্রকাশ করল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, ভবানীপুর বিধানসভায় মোট ২৬৭টি বুথ রয়েছে। প্রায় প্রতিটি বুথেই ভোটদাতার সংখ্যা মোটামুটি ৪০০-৭০০র মধ্যে। তবে এমন একাধিক বুথ রয়েছে, যে বুথগুলিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ১০০ ভোটও টপকাতে পারেননি।
যেমন ১১ নম্বর বুথে মমতা পেয়েছেন ৭০টি ভোট। সেই বুথে আবার শুভেন্দু পেয়েছেন ১০৬টি ভোট। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, 'ঘরের মেয়ে' মমতাকে কার্যত, খারিজ করে দিয়েছেন বেশ কিছু বুথের ভোটাররা। অর্থাৎ, পত্রপাট তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন সেই এলাকার মানুষজন। আসুন দেখে নেওয়া যাক উদাহরণ।
সেইসব বুথে ৫০টি ভোটও পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন ১৪ নম্বর বুথে মাত্র ৪৩টি ভোট পেয়েছেন তিনি। এরইর ১৬ নম্বর বুথেের দিকেও তাকানো যাচ্ছে না। মাত্র ৪২টি ভোট জুটেছে মমতার কপালে। ২০ নম্বর বুথে তৃণমূল নেত্রী পেয়েছেন মাত্র ৪১টি ভোট। অন্যদিকে, ২৪ নম্বর বুথে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঝুলিতে গেছে ৪৫টি ভোট এবং ৭৭ নম্বর বুথে মমতা পেয়েছেন মাত্র ৪০টি ভোট। সেইসঙ্গে, ৮৯ নম্বর বুথে তৃণমূল নেত্রী পেয়েছেন ৪১টি ভোট এবং ১০৫ নম্বর বুথে মাত্র ৩১টি ভোট পেয়েছেন তিনি।
অপরদিকে, ১৪৯ নম্বর বুথে মমতার ঝুলিতে গেছে ৪৪টি ভোট, ১৫৮ নম্বর বুথে তিনি পেয়েছেন ৪৬টি ভোট, ১৭৬ নম্বর বুথে ২৯টি ভোট! ২৪২ নম্বর বুথে ৪০টি, ২৪৯ নম্বর বুথে ২৮ ভোট এবং ২৬৩ নম্বর বুথে মাত্র ৩০ ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সার্বিকভাবে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২৮টি বুথে ৫০টি বা তার কম ভোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী এবং খোদ ভবানীপুরের 'ঘরের মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উল্টোদিকে লড়াই করা বিজেপি প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২০৭টি বুথে লিড পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে, মমতার লিড রয়েছে মাত্র ৬০টি বুথে।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন মোট ৭৩,১৯৭টি ভোট। শতাংশের বিচারে ৫৩.০২। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৮১২টি ভোট। অর্থাৎ, ৪২.১৯%। এই বিরাট ফারাকই পার্থক্য গড়ে দেয়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১০৫ ভোটে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.